মস্কোতে রাতভর ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার রাজধানী মস্কো ও পাশ্ববর্তী অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বলা হচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় হামলা।

অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারাও রাজধানী কিয়েভ ও আরও বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ড্রোন হামলার খবর জানিয়েছেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

রাশিয়ার আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভোরোবিয়েভ বলেছেন, রাজধানীর ঠিক বাইরে ভিদনয়ে ও ডোমোদেদোভো শহরে হতাহতের ঘটনা ঘটেছে। একটি আবাসিক ভবনের সাতটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, শহরের দিকে অগ্রসর হওয়া ৭৩টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষে একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদন বলছে, হামলার পর একটি জেলা ট্রেন নেটওয়ার্ক স্থগিত করা হয়েছে। মস্কোর বিমানবন্দরগুলোতে ফ্লাইট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মস্কোর শেরেমেতিয়েভো, ডোমোদেদোভো ও ভনুকোভো বিমানবন্দরে ফ্লাইট বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসানের লক্ষ্যে সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে একটি জরুরি বৈঠকের মাত্র কয়েক ঘন্টা আগে এই হামলা হলো।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে গভর্নর ভোরোবিয়েভ মস্কো অঞ্চলে ক্ষতিগ্রস্ত অ্যাপার্টমেন্টগুলোর একটি ও পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশ করেছেন। তিনি বলেন, রাতভর হামলার পর তিন শিশুসহ ১২ জনকে তাদের ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট থেকে সরিয়ে নিতে হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ও রাশিয়ার নয়টি অঞ্চলে রাতে ৩৩৭টি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে অথবা ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেন এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন