‘মনে হচ্ছে আমার বাচ্চা’, লাইভে কাঁদতে কাঁদতে তিশা

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত হয়েছে বহু শিশু। এ ঘটনায় হতবাক মানুষ। নাটকের শুটিংসেট থেকে ফেসবুক লাইভে এসে কাঁদলেন অভিনেত্রী তাসনুভা তিশা।

লাইভে তিশা বলেন, ‘আমি খুব শর্ট একটা লাইভ করবো। আমি একটা নাটকের শুটিংয়ে আছি। একটার পর একটা নিউজ দেখছি, কী বলবো! আমার তো বাচ্চা আছে। ওরা মনে হচ্ছে আমার বাচ্চা। আল্লাহ সব ঠিকঠাক রাখুক। আপনারা সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করুণ। বাচ্চারা তো ফেরেশতা। এই মুহূর্তে আমি কী করবো জানি না। কিন্তু আমি চাই হেল্প করতে। কিন্তু এই মুহূর্তে কেউ হেল্প করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা প্লিজ হাসপাতালে ভিড় করবেন না। আমি না বুঝে অনেকগুলো পোস্ট করে ফেলেছিলাম। বার্ন ইউনিডের ডাক্তারের ভিডিও দেখলাম, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ভিড় করা যাবে না। আল্লাহ সব কিছু ঠিক করে দিক। এখন একটা কঠিন সিচুয়েশন যাচ্ছে, এটা ভেবে বাসা থেকে বের হবেন না। তাতে রাস্তাটা খালি থাকবে, যাদের রাস্তা প্রয়োজন, তারা রাস্তা ব্যবহার করতে পারবেন। সবাই দোয়া করবেন।’

আজ সোমবার বেলা ১টার দিকে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২০ জন। হয়েছে। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও ১৭১ জন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে।

  • Related Posts

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় ‘বাংলাদেশ ইনোভেশন…

    Continue reading
    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধ ও বাসযোগ্য দেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময়…

    Continue reading

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন ‘মাস্তান’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    যুক্তরাষ্ট্রে অভিবাসন আদালতকে দ্রুত মামলা শেষের নির্দেশ ট্রাম্প প্রশাসনের, অভিবাসীদের উদ্বেগ বাড়ছে

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প