মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে”ক্রীড়া উপদেষ্টা”

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আকস্মিক পরিদর্শনে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দোকান থেকে জাতীয় ক্রীড়া পরিষদ ভাড়া পায়, তা জেনে বৃহস্পতিবার তিনি নিজের ফেসবুক পেজে হতাশা ব্যক্ত করেছেন।

ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘মনে হচ্ছে আমাকে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০-২২ টাকা/বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম, দোকানগুলো ১৭০-২২০ টাকা/বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।’

কয়েকদিন আগে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা বলেছিলেন, ‘আমি হুট করে কোনো জায়গা পরিদর্শন পছন্দ করি। তাহলে প্রকৃত অবস্থা বোঝা যায়।’ সে মোতাবেকই তিনি বৃহস্পতিবার কোনো আগামী ঘোষণা ছাড়াই গিয়েছিলেন বঙ্গবন্ধু স্টেডিয়াম চত্বরে।

এ সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি হালনাগাদ ভাড়াটা দেখলাম। আমাদের সরকারি খাতায় ২৬ টাকা বর্গফুট যায়। অথচ দোকানদাররা বেশি দেন। এ টাকা কোথায় যায়, তা খতিয়ে দেখা হবে। এর সঙ্গে মন্ত্রণালয় বা জাতীয় ক্রীড়া পরিষদের কেউ জড়িত কিনা, সেটাও দেখবো। একটা ধারণা পাওয়ার জন্য এসেছিলাম। এখানে হাজারের ওপরে দোকান আছে। অন্যান্য ভেন্যুতেও দোকান আছে। ২২ টাকা স্কয়ার ফিট মান্দাতা আমলের ভাড়া। একটি সমীক্ষা করে আমরা দেখবো। আমাদের প্রাথমিক চিন্তা হলো এখনকার ভাড়ার স্ট্যান্ডার্ড কেমন, এরা কি দিচ্ছে তার পর নতুন করে নতুন করে পুনরায় ভাড়া দেবো। এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেটা দেখবো।’

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান