মধ্যরাতে গুলশানে এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক ১০

রাজধানীর গুলশান-২ এলাকার ফাইন্যান্স স্কয়ার নামে একটি বহুতল ভবনে এক্সিম ব্যাংকে ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে গুলশান থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে গুলশান থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে ফাইন্যান্স স্কয়ার ভবনে বেশ কয়েকজন ডাকাত প্রবেশ করেছে বলে ভবন ঘিরে ফেলে স্থানীয়রা। ভবনটিতে এক্সিম ব্যাংক ও পদ্মাসহ বেসরকারি একাধিক প্রতিষ্ঠান রয়েছে।

স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে কিছু দুষ্কৃতকারীরা দুটি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০৩ নম্বর সড়কের ফাইন্যান্স স্কয়ার ভবনে ঢুকে পরে। ডাকাত সন্দেহের এই দলটি মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তাকর্মীদের হাতমুখ বেঁধে ফেলে। পরে স্থানীয় এলাকাবাসী ও থানা পুলিশ আসলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয় গুলশান থানা পুলিশ। এরপর সেখান থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এক্সিম ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় এসেছেন, তারা মামলা করবেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ১০ জনকে আদালতে প্রেরণ করা হবে।

টাকা-পয়সা লুট হয়েছে কি না এবং আটকদের নাম পরিচয় প্রাথমিকভাবে জানাননি গুলশান থানার ওসি।

ফাইন্যান্স স্কয়ার ভবনে এক্সিম ব্যাংকের মহিলা শাখা। ওই শাখার রিলেশনশিপ ম্যানেজার (ভাইস প্রেসিডেন্ট) সামসুন তামান্না জান্নাত শিমলার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফাইন্যান্স ভবনে এক্সিম ব্যাংকের শাখায় গতরাতে ডাকাতির চেষ্টা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হচ্ছে।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’