মধ্যপ্রাচ্যে সংঘাত, উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা

ইরানের সঙ্গে ইজরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন উপসাগরীয় দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আকাশপথে ক্ষেপণাস্ত্র চলাচল, সামরিক ঘাঁটিতে হামলা এবং নিরাপত্তা সতর্কতা জারির কারণে উদ্বিগ্ন প্রবাসীরা।

কাতারে অবস্থানরত প্রবাসী ইয়াসিন হামিদ বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার পর জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। ভয় লাগছে অনেক।

কাতারের সানাইয়া এলাকায় কর্মরত বাংলাদেশি শ্রমিক হারুনুর রশিদ বলেন, স্থানীয় সময় বেলা ১১টার দিকে হামলা শুরু হয়। আমাদের সানাইয়া থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এক ঘণ্টা দূরে। মরুভূমি, সাগরের কাছে ঘাঁটি, তাই হয়ত আমাদের ক্ষয়ক্ষতির আশংকা নেই। তবুও ভয় লাগছে। মিসাইল যখন যায় আমরা দেখতে পাই। বাইরে বের হলেই বোঝা যায় যুদ্ধের অস্ত্র কীভাবে আকাশে যাচ্ছে।

তিনি আরও বলেন, সবার মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। কোনো মিসাইল ভেঙে বা অকেজো হয়ে শহরের মধ্যে পড়ে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

অন্যদিকে আরব আমিরাতে থাকা প্রবাসী আরিফ জানান, ফ্লাইট ও এয়ারপোর্ট অনেক জায়গায় বন্ধ বা সীমিত করা হয়েছে। রাস্তায় মানুষ খুবই কম। আমরা যারা শ্রমিক আছি, ডিউটিতে আসা–যাওয়া ছাড়া অন্য কোথাও যাচ্ছি না।

এদিকে নিরাপদে থাকতে প্রবাসী বাংলাদেশির বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশি হাইকমিশন। এছাড়া বিভিন্ন উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প