মণিপুরে ৬ মেইতেইকে অপহরণ হত্যা করল কুকি বাহিনী

সন্দেহভাজন কুকি বিদ্রোহীদের তুলে নিয়ে যাওয়া ৬ মেইতেই জাতিগোষ্ঠির সদস্যের লাশ উদ্ধার করেছে আসাম পুলিশ।  

মেইতেইদের দাবি, সশস্ত্র কুকি-মার বাহিনী ত্রাণশিবির থেকে এই ছ’জনকে অপহরণ করেছিল।

উদ্ধার করা লাশের মধ্যে একটি আট মাস বয়সী নবজাতকও রয়েছে। তিনজন মহিলা এবং তিন শিশুকে জিম্মি করার পাঁচ দিন পর শনিবার সকালে জিরি নদীতে পুলিশ ছয়টি মরদেহ খুঁজে পায়।

গত ১০ নভেম্বর রাতে জিরিবামে মেইতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের যৌথ হামলায় মার জনজাতির এক মহিলা নিহত হওয়ার পরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। ওই ঘটনার জবাবে মার-কুকি বাহিনী মেইতেইদের বেশ কিছু বাড়িঘর, দোকান জ্বালিয়ে দেয়। পুড়িয়ে মারা হয় দু’জনকে মেইতেই গ্রামবাসীকে। হামলা হয় থানায়। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের শিবিরেও হামলা চালানো হয়। গত ১১ নভেম্বরের ওই ঘটনায় সিআরপিএফ পাল্টা গুলি চালালে ১০ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, কুকি জঙ্গিদের একটি দল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সাথে বন্দুকযুদ্ধে জড়ালে আরেক দল জিরিবামের বোকোবেরা পাড়ার  মহিলা ও শিশুদের জিম্মি করে নিয়ে যায়। ওই বন্দুকযুদ্ধে কুকি জঙ্গিদের দশজন গুলিবিদ্ধ হন।

লাইশারাম হেরোজিৎ, রাজ্য সরকারের একজন কর্মী জানিয়েছেন, তার দুই সন্তান, স্ত্রী, শাশুড়ি এবং স্ত্রীর বোন জিম্মি করা হয়েছিল। তারা  সবাই মেইতি সম্প্রদায়ের। তিনি এখনও মৃতদেহ দেখতে পারেননি।    

হেরোজিৎ গত বুধবার (১৩ নভেম্বর) এনডিটিভিকে বলেছিলেন, তার এক বন্ধু সোমবার (১১ নভেম্বর) তার স্ত্রীকে সশস্ত্র লোকরা নৌকায় তুলে নিয়ে যাওয়ার সময় দেখেছেন। তিনি জানান, সোমবার বোরোবেকরায় গুলি ও অগ্নিসংযোগের সময় তার স্ত্রীর কাছ থেকে ফোন আসে। ফোনে তার স্ত্রী কাঁদছিল এবং বলেছিল অনেক সশস্ত্র লোক তাকে ঘিরে রয়েছে।

কুকি উপজাতিরা দাবি করছে  যারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যারা নিহত হয়েছে তারা ছিল ‘স্বেচ্ছাসেবক’। তবে পুলিশ কুকিদের দাবি অস্বীকার করেছে। নিরাপত্তা বাহিনী তাদের দাবি
তারা ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেল এবং একটি রকেট চালিত গ্রেনেড (আরপিজি) লঞ্চার উদ্ধার করেছে। পুলিশের গাড়িতে অসংখ্য বুলেটের আঘাতের ছিদ্র রয়েছে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী