ভ্রমণে সন্দেহজনক তথ্য ফের ২৬ বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশে বাধা

ফের ২৬ বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশ করতে দেয়নি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরের সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)।

সংস্থাটি জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুসারে, মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে ২৬ জন বাংলাদেশি এসেছিলেন। তারা নথিপত্র সঠিকভাবে পূরণ করেননি এবং সন্দেহজনক ছিলেন।

দেশটির জাতীয় দৈনিক স্টার অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক আগমন গেটে নামার পর, একেপিএস কর্মকর্তারা ২৬ জন বাংলাদেশিকে আটক করেছেন। পরে তাদের জরুরিভিত্তিতে নিজ দেশে ফেরত পাঠিয়েছেন একেপিএস।

বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ২৬ বাংলাদেশি মালয়েশিয়া প্রবেশের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি এবং তারা ভ্রমণের জন্য সন্দেহজনক যুক্তি দিয়েছেন বলে প্রমাণিত হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, পরবর্তী ফ্লাইটে ২৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং জনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মালয়েশিয়ায় প্রবেশ বন্ধে কাজ করছে একেপিএস গোয়েন্দা এবং পর্যবেক্ষণ ইউনিট।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের