১০০ কোটির বেশি ভিউ পেয়েছে ফ্যামিলি ফিউড বাংলাদেশ

বাংলাদেশের গেম শো ইতিহাসে এক নতুন অধ্যায়ের নাম ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত ও এনটিভিতে প্রচারিত এই শোর প্রথম সিজন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তার সাফল্য এক কথায় বিস্ময়কর, দাবি করছেন সংশ্লিষ্টরা।

বঙ্গ সূত্র জানাচ্ছে, প্রতি সোমবার রাত ৯টা ৩০ টায় টিভির সামনে বসে থাকা দর্শকদের মধ্যে প্রতি চারজনের একজনই দেখতেন এই শো। সব প্ল্যাটফর্ম মিলিয়ে ইতোমধ্যে শোটি ছুঁয়েছে ১০০ কোটির বেশি ভিউ। পৌঁছেছে ১ কোটির বেশি ইউনিক দর্শকের কাছে। যা বাংলাদেশের গেম শো জগতে এটি এক অনন্য মাইলফলক।

শোয়ের প্রাণবন্ত সঞ্চালক ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। আর পরিচালনায় ছিলেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সিজনজুড়ে সারাদেশ থেকে আসা ৪৮টি পরিবার অংশ নিয়েছে শোতে। ঢাকার ব্যস্ততা থেকে শুরু করে গ্রামের প্রাণখোলা হাসি, সবকিছুই মিশেছে এই একটি মঞ্চে।

প্রতিটি পরিবার উপহার দিয়েছে হাসি, খুনসুটি আর ভালোবাসা। বাবার সঙ্গে সন্তানের দল, ভাইবোনের হালকা টানাপড়েন, কিংবা মায়ের বুদ্ধিদীপ্ত উত্তর; সব মিলিয়ে এটি হয়ে উঠেছিল পরিবারকেন্দ্রিক এক উষ্ণ আয়োজন।

প্রতিটি পর্বেই ছিল উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা আর আকর্ষণীয় পুরস্কার। পুরো সিজনে দেওয়া হয়েছে ৩০ লাখ টাকারও বেশি মূল্যমানের পুরস্কার, যা প্রতিযোগীদের মুখে হাসি আর পরিবারে আনন্দ এনেছে।

যারা মিস করেছেন এই আনন্দযাত্রা তাদের জন্য সুখবর হলো বঙ্গ প্ল্যাটফর্মে এখন পুরো সিজনের ২৪টি পর্ব একদম ফ্রি-তে দেখা যাবে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!