ভৈরবে মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাত ১টার দিকে শহরের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, দোকানপাটে ভাঙচুর-লুটপাট ও একটি মার্কেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে ভৈরবপুর উত্তরপাড়ার বাসিন্দা মোসাব্বির নামে এক যুবক বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দক্ষিণপাড়ার এক ব্যক্তির মালিকানাধীন হোটেলের সামনে পৌঁছালে কেউ তার দিকে ইট ছুড়ে মারে। এ ঘটনায় হোটেল কর্মীদের সঙ্গে মোসাব্বিরের কথা কাটাকাটি ও হাতাহাতির হয়। এ তথ্য দ্রুত দুই পাড়ায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরে রাত ১টার দিকে দক্ষিণপাড়ার কসাই হাটির লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উত্তরপাড়ার মনমরা এলাকায় হামলা চালায়। উত্তরের বাসিন্দারা প্রতিরোধ গড়তে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষ চলাকালে কমপক্ষে ১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় দক্ষিণপাড়ার হামলাকারীরা মনমরা এলাকার একটি মার্কেটে ভাঙচুর ও লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে একটি কাপড়ের দোকান, ডেকোরেটর, মুদি দোকান ও ওষুধের দোকানসহ অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এ বিষয়ে ভৈরব সার্কেল অফিসের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজমুস সাকিব বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে দুই পাড়ায় এখনও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের