গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবারের (২৫ আগস্ট) এই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্স ও এপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের অন্তত ৫ সাংবাদিক নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ফিলিস্তিনের সরকারি মিডিয়া কার্যালয়ের বরাতে আল জাজিরা বলছে, দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে হতাহতদের মধ্যে সাংবাদিক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তা রয়েছেন। এসব সাংবাদিক বিশ্বের বিভিন্ন প্রথম সারির সংবাদমাধ্যমে কাজ করেন। সংবাদ সংগ্রহ করতে এখানে এসেছিলেন তারা।

বিবিসি বলছে, এই হামলার সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে ওই হাসপাতালেই হামলা হয়েছে কিনা, সেটি তারা নিশ্চিত করেনি। এ তথ্য জানতে তদন্ত শুরু করেছে ইসরায়েল।

নিহতদের মধ্যে রয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরাম্যান হুসাম আল-মাসরি। তিনি হামলার সময় হাসপাতালের ছাদ থেকে লাইভ করছিলেন বলে জানা যায়। প্রথম হামলায় তিনি নিহত হন। এরপর হাসপাতালের সিঁড়িতে তার ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রথম হামলার পর অনেকে একটি ভবনে গিয়ে আশ্রয় নেয়, এরপর ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালায়।

বার্তা সংস্থা এপি বলছে, হামলায় তাদের ফ্রিল্যান্সার সাংবাদিক মরিয়ম আবু দাগা নিহত হয়েছেন। এ ছাড়া নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ক্যামেরাম্যান মোহাম্মদ সালামা। নিহত বাকি দুজন হলেন মোয়াজ আবু তাহা ও আদমাদ আবু আজিজ।

সাংবাদিকদের সংগঠন দ্য কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্টস বলছে, এ নিয়ে ২২ মাসের হামাস-ইসরায়েল সংঘাতে ১৯০ সাংবাদিক প্রাণ হারালেন। আর ইসরায়েল এ নিয়ে বিবৃতি দিয়ে বলেছে, তারা সাধারন মানুষকে টার্গেট করছে না। এমনকি সাংবাদিকও তাদের টার্গেটে নয়।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!