ভেনেজুয়েলা ‘চালাবে’ যুক্তরাষ্ট্র, ঢুকবে মার্কিন তেল কোম্পানি: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর দেশটি সাময়িকভাবে যুক্তরাষ্ট্রই পরিচালনা করবে—এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল রাজনৈতিক রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্ব যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে।

ট্রাম্পের কথায়, আমরা চাই না অন্য কেউ ক্ষমতায় এসে আবারও আগের মতো পরিস্থিতি তৈরি করুক। তাই নিরাপদ, সঠিক ও বিচক্ষণ একটি রূপান্তর না হওয়া পর্যন্ত আমরা দেশটি চালাবো।

এর কয়েক ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ব্যাপক হামলা চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।

নিউইয়র্কে নেওয়া হয়েছে মাদুরোকে

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় মাদুরোকে বহনকারী একটি প্লেন নিউইয়র্ক অঙ্গরাজ্যে অবতরণ করে। সিএনএন, ফক্স নিউজ ও এমএসএনবিসি প্রচারিত ফুটেজে দেখা যায়, নিউইয়র্ক সিটির উত্তর-পশ্চিমে প্রায় ৯৭ কিলোমিটার দূরে স্টুয়ার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মাদুরোকে বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।

দীর্ঘ চাপের পর অভিযান

মাদুরোকে আটক করার আগে কয়েক মাস ধরে তার সরকারের ওপর চাপ বাড়াচ্ছিল ওয়াশিংটন। এর মধ্যে ভেনেজুয়েলার উপকূলে তেলবাহী ট্যাংকার জব্দ, ক্যারিবীয় সাগরে কথিত মাদক পাচারকারী নৌযানে প্রাণঘাতী হামলাও ছিল। এসব হামলাকে মানবাধিকার সংগঠনগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ করে আসছে। তবে মাদুরো এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতে তাকে ক্ষমতাচ্যুত করতে চাইছে।

তেল খাতে মার্কিন কোম্পানির প্রবেশ

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের খুব বড় বড় তেল কোম্পানি ভেনেজুয়েলায় প্রবেশ করবে। তারা ভেঙে পড়া তেল অবকাঠামো ঠিক করবে এবং দেশটির জন্য আয় সৃষ্টি করবে।

ট্রাম্পের দাবি, তার প্রশাসনের এই পদক্ষেপ ভেনেজুয়েলার জনগণকে ‘সমৃদ্ধ, স্বাধীন ও নিরাপদ’ করে তুলবে।

যুক্তরাষ্ট্রে বিচার মুখোমুখি মাদুরো

এর আগে মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, নার্কো-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান ও বিধ্বংসী অস্ত্র রাখা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহারের ষড়যন্ত্র।

বন্ডি বলেন, তারা (মাদুরো ও তার স্ত্রী) শিগগির আমেরিকার মাটিতে, আমেরিকার আদালতে, আমেরিকান বিচারব্যবস্থার পূর্ণ কঠোরতার মুখোমুখি হবেন।

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সূত্র জানিয়েছে, আগামী সোমবার ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদুরোর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হতে পারে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প