ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না : ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৯ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‌‌‌‌আমি এটা নাকচ করছি না, না। তিনি আরও জানান, ভেনেজুয়েলার জলসীমার কাছে আরও তেলবাহী ট্যাংকার জব্দ করা হবে।

সাক্ষাৎকারে যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি এ নিয়ে আলোচনা করি না। তবে বার বার প্রশ্নের মুখে তিনি নিশ্চিত করেন, যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ও আরও তেলবাহী ট্যাংকার জব্দ করা হবে।

সময়সূচি জানতে চাইলে ট্রাম্প বলেন, এটা নির্ভর করে। তারা যদি এভাবে বোকামি করে চলতে থাকে, তাহলে তারা আমাদের কোনও একটি বন্দরে নোঙর করবে।

মাদুরোকে ক্ষমতাচ্যুত করা তার চূড়ান্ত লক্ষ্য কি না, এমন প্রশ্নেরও সরাসরি জবাব দেননি ট্রাম্প। তিনি বলেন, তিনি (মাদুরো) ঠিক জানেন, আমি কী চাই। সবার চেয়ে ভালো তিনিই জানেন।

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নাকচ না করার বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রিপাবলিকান পার্টির যুদ্ধপ্রবণ অংশ থেকে নিজেকে আলাদা রাখতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় তিনি যুক্তরাষ্ট্রকে বিদেশি সংঘাত থেকে দূরে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

নির্বাচনে জয়ের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, তিনি নতুন করে যুদ্ধ শুরু করবেন না, বরং যুদ্ধ থামাবেন।

এর আগে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলায় যাতায়াতকারী তেলবাহী বিভিন্ন ট্যাংকারের বিরুদ্ধে ‘অবরোধ’ আরোপের নির্দেশ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ বৃদ্ধি করেন তিনি। এছাড়া সম্প্রতি ভেনেজুয়েলার কাছাকাছি এলাকা থেকে আটক করা একটি তেলবাহী ট্যাংকারও জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকে এখন পর্যন্ত মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলে ২৮টি নৌযানে হামলা চালিয়েছে। এই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান