ভেনেজুয়েলায় নির্বাচন প্রক্রিয়াকে অগণতান্ত্রিক আখ্যা

ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচনের পর সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। তাদের দাবি গত রোবরের নির্বাচনে হারার পরেও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কর্তৃপক্ষ জয়ী ঘোষণা করেছে। তাছাড়া একটি আন্তর্জাতিক পর্যবক্ষেক সংস্থা নির্বাচন প্রক্রিয়াকে অগণতান্ত্রিক বলে আখ্যা দিয়েছে।

মাদুরোকে জায়ী ঘোষণার পর সোমবার থেকে দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যদিও এই বিক্ষোভকে অভ্যুত্থানের চেষ্টা বলে নিন্দা করছে সরকার।

বিরোধীদের দাবি, তারা ভোট গণনার যে তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা গেছে যে অ্যাডমুন্ড গনজালেস মাদুরোকে পরাজিত করছেন। সোমবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দাবি করেছেন, তার জোট ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, নির্বাচনটি আন্তর্জাতিক মানের হয়নি। ফলে এটিকে গণতান্ত্রিক বলা যায় না।

মানবাধিকার সংগঠন ফোরো পেনালের তথ্য অনুযায়ী, নির্বাচনের পর সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

তবে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়া নিকোলাস মাদুরো বলেছেন, ভেনেজুয়েলায় একটি অভ্যুত্থান চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ‘সিনেমা’ সম্পর্কে এবং এবার কোনো দুর্বলতা থাকবে না। ভেনেজুয়েলার আইনকে সম্মান করা হবে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স