ভিয়েতনামে গণহত্যা দিবস পালিত

 ভিয়েতনামের হ্যানয়স্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও ভাব গম্ভীর পরিবেশে গণহত্যা দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাতে নিহত সব শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন, মোমবাতি প্রজ্বলন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।পরে দিবসটি উপলক্ষে প্রদত্ত প্রধান উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয় এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনার পর্বে মূল বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ২৫ মার্চ কালরাতের নৃশংস হত্যাকাণ্ডসহ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম গণহত্যার শিকার সব শহীদ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকসহ দেশের জনগণকে, যাদের অসামান্য অবদান আর আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল-সবুজ পতাকা।

২৫ মার্চ গণহত্যায় হানাদার বাহিনীর নৃশংসতার চিত্র তুলে রাষ্ট্রদূত রহমান বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের দ্বারা ১৯৭১ সালের ২৫ শে মার্চ কালো রাতে বাংলাদেশে সংঘটিত গণহত্যা বিশ্বের নৃশংস ও নারকীয় গণহত্যাগুলোর অন্যতম। তিনি ভবিষ্যতে শান্তির বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্বে মানবাধিকার সমুন্নত রাখতে এই গণহত্যাকে দেশে-বিদেশে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদদীন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের