ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন আজ,নায়কের জন্মদিনে নায়িকার ‘এক পৃথিবী শুভেচ্ছা’

আজ (২৮ মার্চ) শুক্রবার ঢালিউড তারকা শাকিব খানের জন্মদিন। নতুন সিনেমায় শাকিব খানের সঙ্গে একটি দৃশ্যের ছবি শেয়ার করে ইধিকা পাল ফেসবুকে লিখেছেন, ‘এক পৃথিবী শুভেচ্ছা রইল জন্মদিনের! আপনি এমনি করেই মানুষের মনের মণিকোঠায় “মেগাস্টার” হয়ে থাকুন … সমাদরে থাকুন, ভালোবাসায় থাকুন; একদিন, প্রতিদিন…শুভ জন্মদিন।’

শাকিবের ‘প্রিয়তমা’ই হয়ে গেছে ভারতের ইধিকা পালের নাম! পশ্চিমবঙ্গের মেয়ে ইধিকার চলচ্চিত্রযাত্রা শুরু হয়েছে শাকিব খানের হাত ধরে। ‘প্রিয়তমা’ ছবির পর আবারও অভিনেতার হাত ধরে নতুন ছবিতে দেখা যাবে তাকে। জন্মদিনে কলকাতা থেকে নায়ককে ‘এক পৃথিবী শুভেচ্ছা’ জানিয়েছেন ইধিকা পাল।

এ বছর ৪৭ বছরে পা রেখেছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। ক্যারিয়ারে বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। তাদের মধ্যে যেমন আছে ঢাকাই নায়িকা, তেমনি আছেন ভারতের। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তার সিনেমাগুলোর মধ্যে ‘দরদ’ ছবিতে তাকে দেখা গেছে ভারতের সোনাল চৌহানের সঙ্গে। এরই মধ্যে ‘তুফান’ ছবিতে তিনি কাজ করেছেন ভারতের মিমি চক্রবর্তীর সঙ্গে। ‘নাকাব’ ছবিতে তাকে দেখা গেছে কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের সঙ্গে। ‘শিকারি’ ছবিতে তাকে পাওয়া গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে।

পবিত্র ঈদুল ফিতরে ‘বরবাদ’ ছবিতে একত্রে দেখা যাবে শাকিব খান ও ইধিকা পালকে। এর আগে ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের সঙ্গে হয় তার চলচ্চিত্র অভিষেক। সেই থেকে কলকাতায়ও জনপ্রিয় হতে শুরু করেন ইধিকা। ‘প্রিয়তমা’র পর কলকাতায় বেশ কিছু নতুন কাজে যুক্ত হন এই তরুণ অভিনেত্রী। ‘বরবাদ’ ছাড়াও ঈদে ‘অন্তরাত্মা’ নামের আরেক ছবিতে শাকিবকে দেখা যাবে কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত