ভারী তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, গাড়িতেই বহু মানুষের রাত্রিযাপন

পোল্যান্ডজুড়ে কয়েকদিনের ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজটের। তীব্র শীতের কারণে গাড়িতেই অবস্থান করতে বাধ্য হন শত শত মানুষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত (৩১ ডিসেম্বর) রাজধানী ওয়ারশ ও বাল্টিক বন্দরনগরী গদানস্কের মধ্যবর্তী একটি মোটর ওয়েতে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৪ মাইল) দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাতভর তুষারপাতের ফলে তীব্র ঠান্ডায় ভোর পর্যন্ত নিজ নিজ গাড়িতেই অবস্থান করতে বাধ্য হন দেশটির বহু নাগরিক।

তীব্র শীতকালীন আবহাওয়া পুরো পোল্যান্ডে প্রভাব ফেলেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ওয়ার্মিয়া-মাসুরিয়া এলাকায় পরিস্থিতি এখনও সংকটজনক। ভারী তুষারপাতের কারণে সেখানে একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্রায় দুই হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের জন্য ভারী তুষারপাতের তৃতীয় স্তরের সতর্কতা জারি করা হয়েছে।

ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েতস জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো প্রাণঘাতী পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে তুষারপাতের কারণে রেল ও বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান