ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে ৮টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন, ওই সংঘাতে ৭টি নতুন ও সুন্দর যুদ্ধবিমান ভূপাতিত হয়। তাছাড়া ট্রাম্প আবারও দাবি করেছেন, সংঘাত চলাকালে তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের কাজ করেছেন।

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গত ২২ এপ্রিলের এক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দশকের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে এই সামরিক সংঘাত শুরু হয়েছিল। নয়াদিল্লি হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

সংঘর্ষ চলাকালীন পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান, যার মধ্যে তিনটি রাফায়েল, এবং কয়েক ডজন ড্রোন লক্ষ্যবস্তুতে নেওয়ার দাবি করে। প্রায় ৮৭ ঘণ্টার এই সংঘাতের পর, দুই পরমাণু-শক্তিধর দেশের মধ্যে গত ১০ মে মার্কিন মধ্যস্থতায় একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

মিয়ামিতে বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি দুই দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাঝখানে ছিলাম। তারপর একটি সংবাদপত্রের প্রথম পাতায় পড়লাম, তারা যুদ্ধ করছে। সাত বা আটটি বিমান ভূপাতিত হয়েছে।

আমি এখানে কোনো সংবাদপত্রের নাম বলব না, তবে তাদের বেশিরভাগই মিথ্যা খবর প্রকাশ করে। বাস্তবে পাকিস্তান-ভারত যুদ্ধের সময় মোট আটটি বিমান ভূপাতিত হয়েছে।

ট্রাম্পের দাবি, ১০ মে তিনি দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি আনতে ভূমিকা রাখেন। তার মতে, বাণিজ্য স্থগিতের হুমকিই ছিল শান্তি ফিরিয়ে আনার ৭০ শতাংশ কারণ’।

তার মতে, পাকিস্তান ও ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি দিলে দুই দেশ শান্তির আহ্বান জানায়। তিনি বলেন, তাদেরকে ধন্যবাদ জানাই যে, আমার কথায় তারা থামল। এরপর আমরা আবার বাণিজ্য শুরু করি। এটি কি দারুণ নয়?

তিনি আরও বলেন, তার এই নীতিই আজারবাইজান-আর্মেনিয়া, থাইল্যান্ড-কম্বোডিয়া, সার্বিয়া-কসোভো, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া ও রুয়ান্ডা-কঙ্গোর মতো দেশগুলোর সংঘাতও ঠেকাতে সহায়তা করেছে।

তবে ভারত সরকার ট্রাম্পের দাবি অস্বীকার করে বলে, ওই যুদ্ধবিরতি তাদের নিজস্ব কূটনৈতিক উদ্যোগের ফল।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর