দিনাজপুরে ব্যাপক আয়োজনে রাস উৎসব পালিত

দিনাজপুর শহরের রায় সাহেব বাড়িতে রাস পূর্ণিমার প্রথম প্রহরে ব্যাপক আয়োজনে রাস উৎসব পালিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) রাত ১২টা ১ মিনিটে এই রাস উৎসব শুরু হয়।

পূর্ণ অর্জনের লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিঁউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসব পালিত হয়ে আসছে।

রাস পূর্ণিমার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে বিশেষভাবে তৈরি রাসের মধ্যে রাঁধা গোবিন্দের মূর্তি বসিয়ে রাস ঘুরানো হয়। এ সময় ভক্তরা একে একে রাসটি ঘুরাতে থাকেন। মন্দির প্রাঙ্গণে ছিল আলোকসজ্জা। বিকেল থেকে সারারাত মন্দিরে চলে পূজা ও আরতি। হাজারো ভক্তের পদচারণায় আনন্দ মুখর হয়ে ওঠে রায় সাহেব বাড়ির চত্ত্বর। রাস উপলক্ষে চলে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান। দলে দলে ভক্তরা এসে রাস ঘুরানো এবং দেখার জন্য ভিড় করেন।

আয়োজক কমিটির সদস্য সুশিল চন্দ্র দাস বলেন, ১৯৯৮ সাল থেকে রায় সাহেব বাড়ি শ্রী শ্রী গিরীধারী জিঁউ মন্দির প্রাঙ্গণে এই রাস উৎসব পালিত হয়ে আসছে। হাজারো ভক্তের অংশগ্রহণে প্রতিবছর এই রাস উৎসব মহা ধুমধামে পালিত হয়ে আসছে। ভক্তরা পূর্ণ অর্জনের লক্ষ্যে এই রাস পূর্ণিমায় এসে পূজা অর্চনার মধ্যে দিয়ে প্রার্থনা করেন। এই রাস সাহেব বাড়ি থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রায় সাহেব বাড়ি তৈরি করেন জমিদার পূর্নেন্দু রায় বাহাদুর ও তার ভাই শরদিন্দু রায় বাহাদুর। তাদের নামনুসারেই এই বাড়িটির নাম হয় রায় সাহেব বাড়ি। এটি শহরের গনেশতলায় অবস্থিত।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর