ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে মোংলায় দুই জাহাজ

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি হওয়া ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙ্গর করে।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে ভারতের ধামরা বন্দর থেকে সাত হাজার ৭০০ টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে পানামার পতাকাবাহী ‘বিএমসি আলফা’।

আর থাইল্যান্ডের পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি কলকাতা বন্দর থেকে আট হাজার ৭০০ টন চাল নিয়ে নোঙ্গর করে ফেয়ারওয়ে বয়াতে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইন্সের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, ৩ ফেব্রুয়ারি এ চাল খালাস শুরু হবে।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে তিন লাখ মেট্রিক টন চাল। এরমধ্যে মোংলা বন্দরে খালাস হবে ৪০ শতাংশ চাল। বাকিটা খালাস হবে চট্টগ্রাম বন্দরে।

চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মোংলার সহকারী নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, এটি ভারত থেকে আসা চালের দ্বিতীয় চালান। ২ ফেব্রুয়ারি এ চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে ৩ ফেব্রুয়ারি খালাস শুরু হবে।

এর আগে প্রথম চালান ২০ জানুয়ারি ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজে করে আসে। যার পরিমাণ ছিল পাঁচ হাজার ৭০০ টন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের