পাকিস্তানে সেনা ও সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নিহত ৩০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনা ও সন্ত্রাসীদের মধ্যে দুটি বড় ধরনের প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৮ জন সেনা ও ১২ জন সন্ত্রাসী। পাক সেনাবাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

পাকিস্তানি সেনাবাহিনীর মিডিয়া শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) শনিবার (১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের কালাত জেলার মাঙ্গোচর এলাকায় শুক্রবার (৩১ জানুয়ারি) রাতভর সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ হয়। সন্ত্রাসীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে মোতায়েন করা হয়। তারা সন্ত্রাসীদের অশুভ পরিকল্পনা সফলভাবে নস্যাৎ করে দিয়েছে। এ সময় সংঘর্ষে ১৮ জন সেনা প্রাণ হারিয়েছেন।’ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২৪ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছেন। 

পাকিস্তানের এই অঞ্চলে সম্প্রতি সাম্প্রদায়িক, জাতিগত ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতা বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। সবশেষ শনিবার বড় ধরনের সহিংসতার খবর এলো।

একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘মাঙ্গোচর শহরের কাছে নিরস্ত্র ফ্রন্টিয়ার কর্পস আধাসামরিক বাহিনী বহনকারী একটি গাড়ি আকস্মিক আক্রমণের শিকার হয়। ৭০ থেকে ৮০ জন সশস্ত্র হামলাকারী গুলি চালাতে থাকে।’

এএফপির প্রতিবেদন অনুসারে, একটি বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন।

  • Related Posts

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী…

    Continue reading
    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    আয়ারল্যান্ড সফরের প্রথম দিনেই দীর্ঘদিনের মার্কিন কূটনীতিকে পাশ কাটিয়ে এক বড় রাজনৈতিক বিতর্ক উসকে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে ট্রাম্প জানিয়েছেন, একটি…

    Continue reading

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    কাঙ্ক্ষিত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ‘আয়ারল্যান্ড একীভূত হলে দারুণ হবে’—ডাবলিনে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    ব্রিকসের মঞ্চে বন্ধুত্বের ছবি, আড়ালে ভিন্ন হিসাব

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    টেন্ডুলকারকে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড জো রুটের

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    ৩১ অক্টোবর নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (DUAA)-এর অ্যানুয়াল অ্যালামনাই ডিনার

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প

    সৌদি আরবের তেল পাইপলাইনে হামলায় ইরানের হাত রয়েছে: ট্রাম্প