ভারতে মুক্তির আগেই ওটিটিতে শাকিবের দরদ

ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। এটি গত বছরের ১৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে তার বিপরীতে রয়েছেন ভারতের অভিনেত্রী সোনাল চৌহান। নির্মাণ করেন অনন্য মামুন। মুক্তির আগেই গণমাধ্যমে নির্মাতা জানিয়েছিলেন এটি প্যান ইন্ডিয়ান সিনেমা।

প্রযোজনায় বাংলাদেশেরও অংশ রয়েছে। এতে অভিনয় করেছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। কিন্তু মুক্তির দুই মাস পার হয়ে গেলেও সিনেমাটি এখনও ভারতে মুক্তি পায়নি। ইতোমধ্যেই বাংলাদেশ, থাইল্যান্ড, কানাডাসহ প্রায় ২০ দেশে এটি মুক্তি পেয়েছে। এবার জানা গেছে, ভারতে মুক্তির আগেই ওটিটিতে প্রকাশ হচ্ছে সিনেমাটি!

সম্প্রতি ওটিটি প্ল্য্যাটফর্ম আইস্ক্রিন তাদের ফেসবুক পেজে দরদ’র একটি পোস্টার শেয়ার করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সিনেমার শুটিং শুরু থেকেই নির্মাতা বলে এসেছেন এটি বাংলাদেশের সঙ্গে একইদিনে হিন্দি, তেলেগুসহ পাঁচ ভাষায় ভারতে মুক্তি দেয়া হবে। কিন্তু সেটা হয়নি।

প্যান ইন্ডিয়ান সিনেমা দাবি করা ‘দরদ’ এখনও ভারতে মুক্তি পায়নি! তার আগেই দর্শক ঘরে বসেই দেখতে পারবে সিনেমাটি! এটি কি আদৌ ভারতে মুক্তি পাবে? এ নিয়ে রয়েছে সংশয়। এছাড়া সিনেমাটির প্রমোশন নিয়েও সমালোচনার মুখে পড়তে হয় নির্মাতাকে।

তিনি জানিয়েছিলেন, দরদের টিজার প্রকাশ হবে দুবাইয়ের বুর্জ খলিফায়। এছাড়াও শাকিব ভক্তদের নিয়ে বিশাল আয়োজনে প্রকাশ করা হবে এর ট্রেলার। কিন্তু বাস্তবে তার কিছুই দেখা যায়নি। এদিকে এ সিনেমা দিয়ে দর্শক টানতেও ব্যর্থ হন শাকিব খান। ফলে শাকিব খান যে ‘ঈদ নির্ভর নায়ক’ গত কয়েক বছরের পুরনো এ দাবিটি আবারও প্রমাণিত হলো ঈদ ছাড়া মুক্তি পাওয়া দরদের মাধ্যমে। ঈদে তার অভিনীত সিনেমা মোটামুটি ভাবে দর্শক টানতে পারলেও ঈদ ছাড়া তিনিও অসহায়।

প্রসঙ্গত, বর্তমানে মুম্বাইয়ে শাকিব খান ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা মেহেদী হাসান হৃদয়। জানা গেছে, এটি ঈদে মুক্তি পাবে। এরই মধ্যে সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ হয়েছে। যেটি অন্যের নকল বলে সমালোচনার মুখে পড়ে।

  • Related Posts

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে আগামীকাল রবিবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তাঁর প্রথম সফর। এদিকে সুপ্রিয় সন্তানকে…

    Continue reading
    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।…

    Continue reading

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের বিষয়ে কোনো তথ্য নেই: দিল্লি

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    কেরালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ প্রকৌশল শিক্ষার্থী নিহত

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    ব্রাহ্মণবাড়িয়া দুপক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ১৫

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    নিউইয়র্ক সাইবার বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি লায়ন্স ক্লাবের ‘ব্যাক টু স্কুল’ সামগ্রী বিতরণ

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী

    সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী