ভারতে আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিহত ২১

ভারতের গুজরাটের বনাসকণ্ঠ জেলায় একটি আতশবাজির গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। এছাড়া ভেতরে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন বলে জানা গেছে।

সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে গুদামটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ভবনের একাংশ ভেঙে পড়ে। ফলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।

গুদামটিতে অবৈধভাবে আতশবাজি তৈরি ও মজুত রাখা হচ্ছিল বলে অভিযোগ আছে। ঘটনাস্থলে কারখানার শ্রমিকরা ছাড়াও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ওই গুদামের একটা অংশে শ্রমিকরা তাদের পরিবার নিয়ে থাকতেন।

বানাসকণ্ঠ জেলার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজ শুরু করা হয়। এখন পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ভবনের একটি স্ল্যাব ধসে পড়ায় মৃত্যু হয়েছে এত মানুষের। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি। জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাজি তৈরির কাজ চলার সময়ই বিস্ফোরণ ঘটে। হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার সময় ঠিক কতজন উপস্থিত ছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া জানা যায়নি।

এদিকে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেল। নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

  • Related Posts

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    বাংলাদেশ নারী দল সিরিজের শুরুটা করেছিল ৩ উইকেটের জয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে সিরিজে সমতা ফেরায় শ্রীলঙ্কার নারী দল ৪ উইকেটে ম্যাচ জিতে নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য…

    Continue reading
    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায়…

    Continue reading

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১