ইরানের প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে নিয়েছে ট্রাম্প প্রশাসন

দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের প্রস্তাবিত পরোক্ষ আলোচনার বিষয়টি বিবেচনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস একদিকে ইরানের সঙ্গে পরোক্ষ আলোচনার বিষয়টি নিয়ে ভাবছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে। সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে।

প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি (JCPOA) থেকে সরে আসেন। তবে সম্প্রতি নতুন একটি চুক্তির বিষয়ে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ‘চুক্তি না হলে বোমাবর্ষণ করা হবে’।

গত ১২ মার্চ পাঠানো এক চিঠিতে ট্রাম্প ইরানকে সরাসরি আলোচনার প্রস্তাব দেন এবং আলোচনায় না এলে সামরিক হামলার হুমকি দেন।

এর জবাবে, ওমানের মাধ্যমে ইরান জানিয়ে দেয় যে, তারা কেবল পরোক্ষ আলোচনায় রাজি। তবে কোনো চাপ বা হুমকির মুখে সরাসরি কোনো আলোচনায় বসবে না।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ‘চিঠি বিনিময়ের পর আমরা এখন ইরানের সঙ্গে বিশ্বাস স্থাপন ও আলোচনার পরবর্তী ধাপ নিয়ে ভাবছি’।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং একটি অতিরিক্ত বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ দিয়েছে।

অন্যদিকে সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বা ইসরাইল কোনো হামলা চালালে তারা ভয়ংকর প্রতিশোধের মুখোমুখি হবে’। সূত্র: ইরনা ও মেহের

  • Related Posts

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় শিক্ষামন্ত্রী ড. আ…

    Continue reading
    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে (Tomblaine) একটি বেসামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ রোববার (২৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো…

    Continue reading

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    থানচির দুর্গম ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    ফ্রান্সে বেসামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১১

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    করাচি হামলায় ভারতের সম্পৃক্ততা নাকচ করলেন জয়সওয়াল

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ভারতকে ১ রানে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    ‘টয় স্টোরি ৫’র দাপটেও একদিনে ২২১ কোটি টাকা আয় করলো ‘সুপারগার্ল’

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    মালদ্বীপে মদসহ দুই বাংলাদেশি আটক

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা