ভারতের পদ্ম পুরস্কার পাচ্ছেন যে তারকারা

২০২৫ সালের পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করেছে ভারত সরকার। ২৫ জানুয়ারি প্রকাশিত তালিকায় ১৯ জন পদ্মভূষণ এবং ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম প্রকাশ করা হয়েছে। এতে ভারতের বিনোদন অঙ্গনের অনেক তারকার নাম রয়েছে।

ভারতের বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার পদ্মশ্রী পাচ্ছেন বলিউডের নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। ভারতের পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জে বেড়ে ওঠা এ শিল্পী বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছেন। এছাড়াও ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী মমতা শঙ্করও পদ্মশ্রী পচ্ছেন।

এ ছাড়াও পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দক্ষিণী সিনেমার খ্যাতিমান অভিনেতা ও রেসিং তারকা অজিত কুমার, অভিনেতা শেখর কাপুর, অভিনেত্রী ও ভারতনাট্যম শিল্পী শোভনা। সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের নামও আছে পদ্মশ্রী প্রাপকের তালিকায়।

পশ্চিমবঙ্গ থেকে পদ্ম তালিকায় ঢাকি গোকুল চন্দ্র দাসের নাম রয়েছে। ভারতবাসীর মন জয় করে তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, শিকাগো, নিউইয়র্ক, ওয়েলিংটন, লস এঞ্জেলেস, এবং জার্মানির বার্লিনে ঢাক বাজিয়ে খ্যাতি অর্জন করেছেন।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের