অস্ট্রেলিয়ান ওপেন জিতে সিনারের হ্যাটট্রিকসহ চার কীর্তি

গ্র্যান্ড স্লাম ফাইনালে শতভাগ রেকর্ড ধরে রাখলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। গতবছর খেলেছেন নিজের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম ফাইনাল, দুটিতেই শিরোপা জিতেছিলেন। এবার অস্ট্রেলিয়ান ওপেনে নিজের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালও জয় করলেন তিনি। রোববার (২৬ জানুয়ারি) ফাইনালে আলেক্সান্দার জভেরেভকে ৬-৩, ৭-৬ (৪), ৬-৩ গেমে উড়িয়ে দিয়ে শিরোপা ছুঁয়ে দেখেছেন তিনি।

অবশ্য শুধু টানা তিন ফাইনাল জিতেই যে হ্যাটট্রিক হয়েছে তা নয়, হার্ড কোর্টেও এটি সিনারের টানা তৃতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা। পরিসংখ্যান বলছে, উন্মুক্ত যুগে অষ্টম খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম তিন বা এর চেয়ে বেশি ফাইনাল জয় করেছেন সিনার।

এই তালিকায় সবার চেয়ে এগিয়ে রজার ফেদেরার। গ্র্যান্ড স্লামে নিজের প্রথম সাতটি ফাইনালের সবকটি জিতে নিয়েছিলেন এই সুইস কিংবদন্তি। 

বর্তমান সময়ের তারকা কার্লোস আলকারাজ গ্র্যান্ড স্লামে ক্যারিয়ারের প্রথম চারটি ফাইনাল জিতে ঠাঁই পেয়েছেন ফেদেরারের পরের স্থানে। আর সিনারের মতোই ক্যারিয়ারের প্রথম তিন গ্র্যান্ড স্লাম ফাইনাল জয় করেছেন জিমি কনর্স, বিওর্ন বোর্গ, স্টেফান এডবার্গ, গুস্তাভো কুয়ের্তেন, স্তানিস্লাস ভাভরিঙ্কারা।

রোববারের ফাইনাল জিতে আরও কয়েকটি কীর্তিতে নাম উঠেছে সিনারের। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন তিনি। এছাড়া স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালের পর প্রথম খেলোয়াড় হিসেবে নিজের জেতা প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা ধরে রাখতে সক্ষম হয়েছেন। নাদাল ২০০৫ সালের পর ২০০৬ সালের ফ্রেঞ্চ ওপেনও জিতেছিলেন।

অপর এক কীর্তিতে আন্দ্রে আগাসি, ফেদেরার ও নোভাক জোকোভিচের পাশে বসেছেন সিনার। এখন পর্যন্ত কেবল এই চারজন-ই মেলবোর্ন পার্কে টানা দুইবার গ্র্যান্ড স্লাম শিরোপা উঁচিয়ে ধরার কৃতিত্ব অর্জন করেছেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর