ভারতের জাতীয় সম্মাননা পাচ্ছেন দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার

ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত হতে যাচ্ছেন বলিউডের সদ্য প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। একই সঙ্গে ভারতের অন্যতম জনপ্রিয় বাংলা তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাচ্ছেন পদ্মশ্রী সম্মাননা।

রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের পদ্ম পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।

হিন্দি ছবির ইতিহাসে ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্র কয়েক দশক ধরে বলিউডে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। ‘শোলে’, ‘ধরম বীর’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘চুপকে চুপকে’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ভারতীয় চলচ্চিত্রে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করেছেন। দীর্ঘ অভিনয়জীবনে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি অভিনয়গুণেও দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন ধর্মেন্দ্র। তার এই আজীবন অবদানের স্বীকৃতিতেই তাকে পদ্মবিভূষণে ভূষিত করতে যাচ্ছে ভারত সরকার।

অন্যদিকে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাবেন পদ্মশ্রী সম্মাননা। চার দশকের বেশি সময় ধরে টালিউডের মূলধারার নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। বাণিজ্যিক ছবির পাশাপাশি সমান্তরাল ও আর্ট সিনেমাতেও তার দাপুটে উপস্থিতি বাংলা সিনেমাকে দিয়েছে নতুন মাত্রা। ‘সত্যজিৎ রায়ের উত্তরসূরি প্রজন্মের’ গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবেও বহু সমালোচকের স্বীকৃতি পেয়েছেন প্রসেনজিৎ।

এছাড়াও এবার শোবিজে অবদান রাখার জন্য পদ্মভূষণ সম্মান পাচ্ছেন দক্ষিণী অভিনেতা মামুট্টি এবং জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। পদ্মশ্রীতে ভূষিত হতে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতা আর মাধবন।

পদ্মশ্রীতে ভূষিত হতে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতা আর মাধবন

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ বছর মোট ১৩১ জন কৃতি ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এর মধ্যে রয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট শিল্পী, সমাজকর্মী, বিজ্ঞানী ও ক্রীড়াবিদরা।

ধর্মেন্দ্র ও প্রসেনজিতের এই সম্মাননা ভারতীয় চলচ্চিত্রের দুই ভিন্ন প্রজন্মের দুই তারকার দীর্ঘ ও সফল যাত্রারই আনুষ্ঠানিক স্বীকৃতি বলে মনে করছেন বিশ্লেষকরা।

  • Related Posts

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading
    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    হঠাৎই চোটে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, আল নাসর তারকার হ্যামস্ট্রিং চোট ‘প্রত্যাশার চেয়ে গুরুতর’ বলে জানিয়েছেন দলের কোচ হোর্হে হেসুস। শুক্রবার তিনি জানান, দ্রুত সেরে উঠতে রোনালদো মাদ্রিদে…

    Continue reading

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ