ভারতের গোয়ায় নাইট ক্লাবে ভয়াবহ আগুন, পর্যটকসহ নিহত ২৩

ভারতের পর্যটন রাজ্য গোয়ার একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুনে পর্যটকসহ ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উত্তর গোয়ার আরপোরা শহরের ‘ব্রিচ বাই রোমিও লেন’ এ এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক ও বাকি ১৯ জন ক্লাবের কর্মী। আহতরা গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ প্রথমে ধারণা করেছিল, নাইটক্লাবের রান্নাঘরের কাছে কোনো সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে পরিদর্শনে সিলিন্ডার ঠিকঠাক অবস্থায় মিলেছে বলে জানিয়েছেন গোয়ার পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি)।

কর্মকর্তারা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে, ফলে ভেতরে থাকা অনেকে বের হওয়ার সুযোগ পাননি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের সঠিক সংখ্যা ও অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনো বিস্তারিত জানায়নি প্রশাসন।

নিহতদের পরিচয় নিশ্চিতকরণ ও পরিবারের সঙ্গে যোগাযোগের কাজ চলছে। তদন্তের অংশ হিসেবে ক্লাবটির নিরাপত্তা ব্যবস্থা, গ্যাস সংযোগ এবং জরুরি নির্গমনপথসহ সব দিক খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ডিজিপি।

জানা গেছে, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আপাতত ক্লাবটি সিল করে দেওয়া হয়েছে ও পরিচালনা পর্ষদের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তথ্য বলছে, ক্লাবটি আগুন-নিরাপত্তা বিধি যথাযথভাবে মানেনি।

গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, আগুন লাগার কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে ক্লাবটি অগ্নি নিরাপত্তা মানদণ্ড ও বিল্ডিং নিয়মকানুন মেনে চলেছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

এদিকে, এ ঘটনায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, উত্তর গোয়ার এই মর্মান্তিক ঘটনার খবরে আমি অত্যন্ত ব্যথিত। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন। তিনি লেখেন, গোয়ার আরপোরায় অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আরও জানান, গোয়ার মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে ও কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব সহায়তা দেবে।

প্রধানমন্ত্রীর জাতীয় সহায়তা তহবিল থেকে নিহতদের পরিবারের প্রতি মাথাপিছু ২ লাখ রুপি ও আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প