ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। তারা প্রতিদিন মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে। এ বিষয়টি এখন সবাই জানে। এখন তারা সত্য রিপোর্ট প্রচার করলেও সবাই সেটি মিথ্যা হিসেবে ধরে নেয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ড্রিল সেডে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি কোনো দুর্নীতি করে থাকি সেটি আপনারা প্রচার করুন। কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না। মিথ্যা সংবাদে পুরো একটি সিস্টেম পরিবর্তন হয়ে যায়। তাই মিডিয়ার মাধ্যমে সত্য সংবাদ প্রচার করে ভারতীয়দের প্রতিবাদ করতে হবে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থার সংকট ছিল, যা ধীরে ধীরে কেটে উঠছে। এ পরিস্থিতি আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে। হঠাৎ করে সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক দেশে একটি বড় সমস্যা। এ সমস্যা সবাইকে মিলে সমাধান করতে হবে। আগে দেশে শুধু মাদক বহনকারীদের ধরা হতো। এখন ধীরে ধীরে মূল জায়গাগুলোতেও হানা দেওয়া হচ্ছে। আস্তানায় অভিযান চালিয়ে মূলহোতাদের আইনের আওতায় আনা হচ্ছে।

বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, র‌্যাব-৮ এর অধিনায়ক ক্যাপ্টেন আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর