ভারতকে মাত্র ১৮০ রানে গুটিয়ে দিলো অস্ট্রেলিয়া

অ্যাডিলেইড টেস্টে প্রথম ইনিংসে ভারতকে মাত্র ১৮০ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মিচেল স্টার্ক। ৪৮ রানে ৬ উইকেট শিকার করেছেন বাঁহাতি অসি পেসার।

ইনিংসের প্রথম বলেই ভারতীয় ওপেনার যসশ্বী জয়সওয়ালকে এলব্ডিব্লিউ করেন স্টার্ক। ৪৪তম ওভারের প্রথম বলে নিতীশ কুমার রেড্ডিকে ট্রাভিস হেডের ক্যাচ বানিয়ে ভারতীয় ইনিংসের ইতি টেনে দেন অসি পেসার। মাঝে ওপেনার লোকেশ রাহুল, বিরাট কোহলি, রবীচন্দ্রন অশ্বিন, ও হার্শিত রানাকে আউট করেন তিনি।

আজকের আগে স্টার্কের ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার ছিল ২০১৬ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে ৬ উইকেট।

গোলাপী বলের টেস্টে কিছু বুঝে ওঠার আগেই জয়সওয়ালকে (১ বলে ০) ফেরান স্টার্ক। শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৬৯ রানের জুটি করেন শুবমান গিল ও লোকেশ রাহুল। ১৮তম ওভারে চতুর্থ বলে রাহুলকে (৬৪ বলে ৩৭) নাথান ম্যাকসুইনির ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়াকে ব্রেকথ্রু এনে দেন স্টার্ক।

এরপর আর তেমন একটা দাঁড়াতে পারেনি ভারত। ৮৭ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৮ বলে ৭ রান করে স্টার্কের বলে দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ হন কোহলি। গিল থামেন ৫১ বলে ৩১ রান করে স্কট বোল্যান্ডের বলে এলবিডব্লিউ হয়ে।

ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ৩ রান করে বোল্যান্ডের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক রোহিত শর্মা। পতন হয় পঞ্চম উইকেটের।

রিশাভ পান্ত ও নিতীশ কুমার রেড্ডির ২২ রানের জুটিতে ১০০ পার করে ভারত। পান্তের (৩৫ বলে ২১) লড়াই থেকে প্যাট কামিন্সের বাউন্সারে স্লিপে মারনাস লাবুশেনের হাতে ক্যাচ হয়ে। স্টার্কের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ২২ বলে ২২ রান করেন অশ্বিন।

হার্ষিত রানাকে ৩ বলে ০ রানে বোল্ড করেন স্টার্ক। নবম উইকেটে জাসপ্রিত বুমরাহ ও রেড্ডির ৩৫ রানের জুটিতে ১৫০ পার করে ভারত। ৪৩তম ওভারের তৃতীয় বলে প্রথম স্লিপে ওসমান খাজার হাতে ক্যাচ দিয়ে কামিন্সের দ্বিতীয় শিকার হন (৮ বলে ০)। সর্বশেষ আউট হওয়া রেড্ডিই ভারতীয়দের ইনিংসে সর্বোচ্চ রান করেন। ৫৪ বলে ২২ রান করেন তিনি।

স্টার্কের ৬ উইকেটের পাশাপাশি প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড দুুটি করে উইকেট শিকার করেন।

  • Related Posts

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    সারাদেশে ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১০ জুলাই) বন্যাকবলিত বিভিন্ন জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ…

    Continue reading
    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সরকারের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার (১০ জুলাই) দেওয়া…

    Continue reading

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    তারুণ্যের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    আমি মরে গেলে ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সকে শেখ হাসিনা

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপলো ইউক্রেনের রাজধানী

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    ডিআর কঙ্গোতে ইবোলার ভয়াল রূপ, ৬০০ মানুষের মৃত্যু

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    শেষ মুহূর্তে নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আসন্ন সিনেমা ‘মাইসা’-র জন্য রেকর্ড গড়লেন অভিনেত্রী রাশমিকা মান্দানা

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

    আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত