ভাঙলো ‘সাইরেন’ তারকার ১৫ বছরের সংসার

ভাঙলো ‘সাইরেন’ তারকার ১৫ বছরের সংসার। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তারা। জানিয়েছেন, তাড়াহুড়ো করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০০৯ সালে বিয়ে করেন জয়ম রবি ও আরতি রবি। তাদের দুই সন্তান। ১৫ বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

রবি দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা। চলতি বছর মুক্তি পায় রবি অভিনীত ছবি ‘সাইরেন’। তিনি ‘টিক টিক টিক’, ‘থানি ওরুভান’, সিনেমাগুলোয় অভিনয় করেছেন তিনি। তার সবচেয়ে জনপ্রিয় সিনেমা মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান’। ছবিটিতে আরও অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চনসহ আরও অনেকে। তিনি ‘পোন্নিয়িন সেলভান’-এর প্রথম ও দ্বিতীয় অংশে অরুলমোজি বর্মনের ভূমিকায় অভিনয় করেছিলেন।

বিচ্ছেদের ঘোষণায় রবি লিখেছেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা বিচ্ছেদ ঘোষণা করছি। দুজন মিলেই এই সিদ্ধান্ত নিয়েছি। জীবনের এই পরিস্থিতি মোকাবিলায় ভক্তদের পাশে চাই। একইসঙ্গে মিডিয়ার কাছে অনুরোধ, বিষয়টি নিয়ে জল্পনা বা অথিকথন করবেন না।’ তিনি আরও লিখেছেন, ‘জীবনের এই কঠিন সময়ে আমার ও আমার পরিবারের সদস্যদের গোপনীয়তাকে সম্মান করতে বিনীতভাবে অনুরোধ করছি। এ বিষয়ে কোনো অনুমান, গুজব বা অভিযোগ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’ পাশাপাশি ভক্তদের প্রতিশ্রুতি দিয়ে রবি বলেছেন, তিনি সিনেমার কাজ অব্যাহত রাখবেন। ভক্তদের আরও ভালো কাজ উপহার দেবেন। তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেতা।

এর আগে একবার আরতির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রবির সব ছবি সরিয়ে ফেলা হয়েছিল। তখনও রবি ও আরতির বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছিল। যদিও রবির প্রোফাইলে এখনো আরতি ও সন্তানদের সঙ্গে ছবি আছে। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে আরতি কোনো মন্তব্য করেননি।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প