ব্রাজিলকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ ফুটসাল

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারো শ্রেষ্ঠত্বের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়। 

রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতাটির শিরোপা নিজেদের ঘরে তুলল আর্জেন্টিনা। 

প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। 

শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল তীব্র উত্তেজনা।

নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল উপহার দেয় আর্জেন্টিনা। ৮ মিনিটেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। টমাস বারিউসের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা।

গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে জালের দেখা পায়নি তারা। 

দ্বিতীয়ার্ধে আবারো ঘুরে দাঁড়ানোর জোরালো চেষ্টা চালায় করে ব্রাজিল। এর ফলও আসে দ্রুত। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে সেলেসাওরা।

এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত সময়ের।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন লরেঞ্জো সামপ্রেদ। তার সেই গোলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। 

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে শেরেবাংলানগরের পরিকল্পনা কমিশনে এ সভা শুরু হয়েছে। একনেকের এ সভায় ১১টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।…

    Continue reading
    সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’ মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

    সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

    সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার

    রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার

    ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

    ইরানের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ট্রাম্প

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

    পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

    পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাচ্ছেন ভারতের দুই চিকিৎসক

    কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

    কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, শিশুসহ ৯ জনের মৃত্যু

    সাগরে লঘুচাপ, সাত জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

    সাগরে লঘুচাপ, সাত জেলায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

    টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ

    টেস্টে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ