ব্যালন ডি’অর ‘বয়কট’ করছে রিয়াল মাদ্রিদ, যাচ্ছেন না ভিনিসিয়ুসও!

ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে রীতিমত বোমা ফাটালেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে প্যারিসে ব্যালন ডি’অরের পুরস্কার প্রদান অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের একজন প্রতিনিধিও যোগ দিচ্ছেন না বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি।

সামাজিক মাধ্যম ‘এক্স’-এ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এক পোস্টে রোমানো লিখেছেন, ‘রিয়াল মাদ্রিদ জানে ভিনিসিয়ুস ব্যালন ডি’অর জিতবে না, তাই তিনি প্যারিসে যাচ্ছেন না।’

‘রিয়াল মাদ্রিদের কেউই অনুষ্ঠানে যোগ দেবেন না। ফ্লোরেন্তিনো পেরেজ না, ভিনিসিয়ুস জুনিয়র না, কার্লো আনচেলত্তি না, জুড বেলিংহ্যামও না’-যোগ করেন রোমানো।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো-ও একই খবর দিয়ে লিখেছে, ‘ভিনিসিয়ুস জুনিয়র খুব সম্ভবত ব্যালন ডি’অর জিতছেন না। এটা রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা।’ তাদের অনুমান, ‘রদ্রি সম্ভাব্য ব্যালন ডি’অর জয়ী।’

রিয়াল মাদ্রিদের কোনো প্রতিনিধি এবং ভিনিসিয়ুস জুনিয়রের প্যারিসে না যাওয়ার খবর প্রকাশের পর ইউরোপীয় সংবাদমাধ্যমে রদ্রিকেই সম্ভাব্য জয়ী বলা হচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ জয় করেছেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এছাড়া স্পেনের ইউরো জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। অন্যদিকে রিয়ালের হয়ে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়ুসের অর্জন শূন্য। আর এটাই শেষ পর্যন্ত ব্যালন ডি’অরের নির্ণায়ক হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিনিসিয়ুস, রদ্রি ছাড়াও ব্যালন ডি’অরের দৌড়ে রয়েছেন আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ, ইংল্যান্ডের জুড বেলিংহ্যামরা।

উল্লেখ্য, বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত  ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি