বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অতন্ত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঘটনার সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন- মেহেদী হাসান শিমুল, আল আমিনসহ অতন্ত ২০ জন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলে কলেজ কর্তৃপক্ষের মিটিং ছিল। এসময় ছাত্রলীগ সমর্থিত কিছু ছেলে এসে উত্তেজনা সৃষ্টি করে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমানসহ অন্যান্যরা এলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানায়, প্রতিবছর হলের সিট বাবাদ সাত হাজার টাকা দেওয়া হত। কিন্তু শিক্ষার্থীরা সাড়ে পাঁচ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছিল। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ ৫০০ টাকা কমিয়েছে। এনিয়ে শিক্ষার্থীরা আবারও ক্ষুব্ধ হয়ে ওঠলে সংঘর্ষের ঘটনা ঘটে।

আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আমান উল্লাহ বলেন, হলের সিট নবায়ন ইস্যুতে গণ্ডগোলের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আশিকুর রহমান জাগো নিউজকে বলেন, অহেতুক আমাদের ওপর হামলা করা হয়েছে। এতে আমাদের অন্তত ১০ জন আহত হয়েছে। হামলাকারীদের গ্রেফতার করতে হবে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীরা ছিল। তারা হট্টোগোল শুরু করলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমম্বয়ক আশিকুর রহমান আশিকসহ অন্যরা ঘটনাস্থলে যায়। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অতন্ত ২০ জন আহত হয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা