বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলের দফায় দফায় হামলা

লেবাননের রাজধানী বৈরুতে বেশ কয়েকটি আবাসিক ভবনে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাজধানীর দক্ষিণাঞ্চলে এই নজিরবিহীন হামলা চালানো হয়েছে। এতে হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।

বিশ্ব নেতাদের যুদ্ধবিরতি চুক্তির আহ্বানে সাড়া না দিয়ে লেবাননে অব্যাহত প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে গত সোমবারের পর লেবাননে সাত শতাধিক নিহত হয়েছেন।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, ইসরায়েল একটি দুর্বৃত্ত রাষ্ট্র। এটিকে গাজা ও অধিকৃত পশ্চিম তীরে এবং লেবাননের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহি করতে হবে।

এদিকে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় চালানো হামলায় ৪১ হাজার ৫৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৬ হাজার ৯২ জন।

এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশই নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে। এবার সে তালিকায় যুক্ত হয়েছে জাপানও।

জাপানের প্রধান মন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, লেবাননে বসবাস করা জাপানি নাগরিকদের নিরাপত্তার বিষয়টি আমরা যাচাই করছি। পাশাপাশি নাগরিকদের দেশটি ছাড়ার আহ্বান জানাচ্ছি।

তাছাড়া জাপানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জর্ডানে একটি সামরিক প্লেন পাঠানোর পরিকল্পনা করছে জাপান সরকার। সেখান থেকে লেবাননে আটকে পড়াদের নিয়ে আসা হবে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান