বেফাঁস মন্তব্য করে নিজের দেশেই নিষিদ্ধ হলেন সোনু নিগম

এক কনসার্টে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বলিউডের বিখ্যাত গায়ক সোনু নিগম। সেই মন্তব্যের জেরে নিজের দেশেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হলো তাকে। কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে গায়ককে নিষিদ্ধ করেছে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স।

শুধু তাই নয়, তার কণ্ঠে রেকর্ড হওয়া একটি গানও সরিয়ে দেওয়া হয়েছে। আসন্ন কন্নড় ছবি ‘কুলাদল্লি কেলিয়াভুদো’-তে একটি ছবিতে গান করেছিলেন সোনু।

ঘটনার সূত্রপাত সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি কনসার্টে। সেখানে এক ছাত্র বারবার কন্নড় গান গাওয়ার অনুরোধ করলে সোনু নিগম তা অগ্রাহ্য করেন। এরপর তিনি ওই পরিস্থিতির তুলনা করেন কাশ্মীরের সাম্প্রতিক হামলার সঙ্গে। সেই মন্তব্য কন্নড় ভাষাভাষী জনগণের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার পর কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স এক বিজ্ঞপ্তি জারি করে জানান, সোনু নিগমের সঙ্গে আর কোনো কন্নড় প্রকল্পে কাজ করা যাবে না। একইসঙ্গে ‘কুলাদল্লি কেলিয়াভুদো’ ছবির নির্মাতারাও জানিয়েছেন, গায়কের গাওয়া গানটি বাদ দেওয়া হয়েছে।

তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘সোনু নিগম নিঃসন্দেহে এক দক্ষ গায়ক। কিন্তু সম্প্রতি কন্নড় ভাষা নিয়ে যে ভাষায় তিনি কথা বলেছেন, তাতে আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের ভাষাকে যেভাবে অপমান করা হয়েছে, তা আমরা সহ্য করতে পারি না। তাই গানটি আমরা বাদ দিয়েছি।’

ওই গানটি এখন নতুন একজন গায়কের কণ্ঠে পুনরায় রেকর্ড করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে সোনু নিগমের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের হয়েছে কর্ণাটক পুলিশে। তাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। যদিও তিনি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে একটি ক্ষমাপ্রার্থী বার্তা পোস্ট করেছেন। সেখানে তিনি দাবি করেন, তার বক্তব্যের উদ্দেশ্য ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কন্নড় গানের প্রতি ভালোবাসা রাখেন।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প