মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ আটক ১ হাজার ২৭০

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে দেশজুড়ে ১৬টি স্থানে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এতে বহু বাংলাদেশিসহ ১ হাজার ২৭০ জনকে আটক করা হয়েছে। স্থানীয় ১১ জন নিয়োগকর্তাকেও নেয়া হয়েছে আইনের আওতায়।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বুধবার (৭ মে) মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালায় দেশটির ইমিগ্রেশন বিভাগ।

সকাল সাড়ে ১০টা থেকে ১৬টি স্থানে চালানো হয় চিরুনি অভিযান। এ সময় ২ হাজার ৭৫৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ১ হাজার ২৭০ জনকে আটক করা হয়। যাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি।

অভিযানে জোহরের তামান সুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্প থেকে ১৬৫ বাংলাদেশিসহ ১৮৯ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ড্রেনে ঝাঁপ দেন এক বাংলাদেশি। এতে তিনি আহত হন। অভিযুক্তদের বিরুদ্ধে বৈধতা না থাকা এবং অন্য কোম্পানিতে কাজ করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

সারাদেশে হঠাৎ করে বাড়ি বা কর্মস্থলে হানা, কাগজপত্র চেকিং, সব মিলিয়ে আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। কাজে যেতেও সাহস পাচ্ছেন কেউ কেউ। নির্মাণ ও কৃষি, পরিষেবা খাতসহ বিভিন্ন স্থানে এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৯শ ৯৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। পাশাপাশি অবৈধ শ্রমিক রাখার দায়ে ৬শ ৩৪ নিয়োগকর্তার বিরুদ্ধেও নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!