বেতিসকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

দুদিন আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা। এই ফর্মের ধারাবাহিকতা তারা বজায় রেখেছে কোপা দেল রেতেও।

https://ec72843cd535986dfbe8ace1d3bb299a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.htmlসেখানে রিয়াল বেতিসের জালেও ৫ গোল দিয়েছে কাতালানরা। কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে।

গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল বেতিসকে ৫-১ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে দলকে গাভি এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জুল কুন্দে। বিরতির পর গোল পান রাফিনিয়া, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। বেতিসের হয়ে একমাত্র গোলটি করেন ভিতো হকে।  

এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বেতিস। তৃতীয় মিনিটে ওলমোর পাস থেকে বক্সে বল নিয়ে জটলার মধ্যে লক্ষ্যভেদ করেন গাভি। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুন্দে। ইয়ামালের পাস পেয়ে বক্স থেকে ভলিতে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড।  

বিরতির পর আগের মতোই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। ৫৮তম মিনিটে গোল পান রাফিনিয়া। নিজেদের অর্ধ থেকে বল টেনে নিয়ে বক্সে রাফিনিয়াকে খুঁজে নেন ইয়ামাল। কোনো ভুল না করে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা হলো ২০টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি।

কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়ান বদলি না ফেরান তোরেস। ওলমোর পাস বেতিসের বক্সে নিয়ন্ত্রণে নিয়ে সহজ শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে বেতিসের জালে বল পাঠান ইয়ামাল। ফের্মিন লোপেসের পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন তিনি। মুহূর্তেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। শেষদিকে পেনাল্টি থেকে স্বান্তনাসূচক গোলটি করেন রকে।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’