বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, ভোগান্তি চরমে

মানিকগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তেমন চোখে পড়ে না জলাবদ্ধতা। তবে ভোগান্তির নাম বাসস্ট্যান্ড থেকে জয়রা, উকুরিয়া, বাইচাইল, গড়পাড়া যাওয়ার বীর মুক্তিযোদ্ধা নিজামউদ্দিন সড়কটি। এ সড়কের আধা থেকে এক কিলোমিটার অংশ সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটুপানি। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে সরেজমিন দেখা যায়, শুক্রবার (১৮ এপ্রিল) বৃষ্টি হয়ে গেলেও মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বীর মুক্তিযোদ্বা নিজামউদ্দিন সড়কে এখনো জলাবদ্ধতা।

পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চন্দন। তিনি বলেন, ‘রাস্তাটিতে বছরের প্রায় সময়ই জলাবদ্ধতা থাকে। ঠিকমতো চলাফেরা করতে পারি না। সারা বছর পানির জন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়।’

রিকশাচালক মোবারক হোসেন বলেন, ‘এই রাস্তায় প্রায় সময় পানি জমে থাকে। পানির মধ্যে রিকশা চালালে মোটরের ক্ষতি হয়। পাওয়ারের ক্ষতি হয়। গাড়ি নষ্ট হয়ে যায়। রিং জং ধরে সব নষ্ট হয়ে যায়।’

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জিয়াসমিনের ফোনে একাধিকবার কল করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, আগামীকাল ওই সড়কটি দেখতে যাবো। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট