বুকের ব্যথা প্রসঙ্গে মুখ খুললেন সালমান

সম্প্রতি পাঁজরে আঘাত পেয়েছিলেন বলিউড ভাইজান সালমান খান। তার নতুন সিনেমা ‘সিকান্দার’র শুটিংয়ের সময় এমন অঘটন ঘটে। কিন্তু এতদিন এ নিয়ে মুখ খোলেননি সালমান। এবার ‘বিগ বস’র একটি অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই স্বীকার করছেন আঘাত পাওয়ার কথা। এ সময় সালমানের ছবি তুলতে আসা ফটো সাংবাদিকদের তার কাছে সাবধানে আসার অনুরোধ করেন।

‘সিকান্দার’ সিনেমার পরিচালক সালমানের আঘাত পাওয়ার কথা প্রকাশ্যে আনতে চাননি। কিন্তু ভাইজান সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখানে নিজের আসন ছেড়ে উঠতে তাকে বেশ সমস্যায় পড়তে হয়েছে। এ দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই অনেকেই মন্তব্য করেছেন, ‘সালমানের বয়স বাড়ছে’। তবে এর পেছনে বুকের পাঁজরে আঘাত পাওয়ার ঘটনা ছিল।

সালমান তার চিরচেনা স্টাইলে ‘বিগ বস’র অনুষ্ঠানে প্রবেশ করছিলেন। সেই সময়ে তাকে ঘিরে ধরেন ফটো সাংবাদিকরা। তখন সালমান কিছুটা গরম স্বরে সাবধান করেন ফটো সাংবাদিকদের। সালমানকে বলতে শোনা যায়, ‘একটু সাবধানে। আমার দুই পাঁজর ভাঙা।’

গত জুন মাসে মুম্বাইয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং শুরু হয়। ৪৫ দিনের শিডিউলে মূলত অ্যাকশন দৃশ্যের শুটিং করেন সালমান। মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজককে ১৫ কোটি রুপি খরচ করতে হয়েছে। 

‘সিকান্দার’ সিনেমায় সালমান ছাড়াও রাশমিকা মান্দানা, প্রতীক ও দক্ষিণী অভিনেতা সত্যরাজ রয়েছেন। এখন হায়দারাবাদে শুটিংয়ের জন্য একটি প্রাসাদের খোঁজে রয়েছেন সিনেমাটির পরিচালক। আগামী নভেম্বর মাসে সিনেমার পরবর্তী লটের শুটিং হবে শুরু হবে। এ সিনেমার শুটিং ছাড়াও সালমান ‘বিগ বস-১৮’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারও তাকে দেখা যাবে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে।

এদিকে বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছেন সালমান। তাকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। তবে এখন আর সালমান এই হুমকি খুব একটা পাত্তা দিচ্ছেন বলে মনে হচ্ছে না। কিন্তু ভাইজানের নিরাপত্তা নিয়ে তার ভক্ত-অনুরাগীরা ভীষণ চিন্তত।

শুধু তা-ই নয়, সম্প্রতি সালমানের বাড়ির দেওয়ালে গুলিবর্ষণও করা হয়েছে। এ নিয়ে ভারত সরকারের নিরাত্তা বিভাগ বেশ তৎপড় হয়েছিল। ফলে শুটিং ফ্লোরে অভিনেতার নিরাপত্তার বিষয়য়ে করা নজর দেওয়া হচ্ছে। সালমানের সঙ্গে একটি বিশেষ নিরাপত্তা ইউনিট রাখা হচ্ছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান