বিশ্বসেরা স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় শাহরুখ

উপমহাদেশ তো বটেই-বাকি বিশ্বের বিভিন্ন মহাদেশেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। পর্দায় তার রোমান্স, অ্যাকশন কিংবা উপস্থিতি-সবই ভক্তদের কাছে আলাদা উত্তেজনার নাম। শুধু অভিনয়েই নয়, স্টাইল ও ফ্যাশন দুনিয়াতেও তিনি এখন সমানভাবে নজর কাড়ছেন। এর প্রমাণ মিলল সম্প্রতি প্রকাশিত বিশ্বের ৬৭ জন সবচেয়ে স্টাইলিশ সেলিব্রিটির তালিকায়। যেখানে জায়গা করে নিয়েছেন বলিউডের এই ‘বাদশা’।

শাহরুখের সঙ্গে তালিকায় আছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা ও নোয়া ওয়াইলের মতো আন্তর্জাতিক তারকারা।

এ তালিকা সাজানো হয়েছে মূলত এমন তারকাদের নিয়ে, যারা মেট গালায় নিজেদের স্বতন্ত্র সাজসজ্জা, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব দিয়ে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালায় অংশ নেন শাহরুখ খান। আর প্রথমবারেই করে ফেলেন বাজিমাত।

১৮ ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরায় নির্মিত বিশেষ পোশাক পরে মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন তিনি। রাজকীয় সেই লুক দেখে মুগ্ধ হয় বিশ্বের ফ্যাশন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শাহরুখের এই নতুন রূপ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রশংসার বন্যায় ভাসেন তিনি।

এদিকে সামনে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। এই সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হবে তার কন্যা সুহানা খানের। ছবিতে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে দেখা যাবে শাহরুখকে, যিনি নিজের শিষ্যকে প্রশিক্ষণ দেন কঠিন মিশনে। আর সেই শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন সুহানা।

শুধু শাহরুখ ও সুহানা নন, ‘কিং’ ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো শক্তিমান অভিনেতারা। সব মিলিয়ে ছবিটি নিয়ে এরই মধ্যে বলিউডে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

মেট গালায় ঝলমলে উপস্থিতি আর নতুন ছবির কারণে আবারও খবরের শিরোনাম শাহরুখ খান। তার আগামী কাজগুলোও ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প