বিশ্বকাপ বাছাইয়ে মাত্র ১০ রানে অলআউট মঙ্গোলিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে মুখোমুখি সিঙ্গাপুর এবং মঙ্গোলিয়া। মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিত এই ম্যাচে রীতিমত লজ্জার মুখোমুখি হলো মঙ্গোলিয়ানরা। সিঙ্গাপুরের সামনে একে একে অসহায় আত্মসমর্পন করেছে মঙ্গো। যার ফলে ১০ ওভার খেলে মাত্র ১০ রান করে অলআউট হয়ে যায় তারা।

ক্রিকেট ইতিহাসে অবশ্য এককভাবে সর্বনিম্ন রানের রেকর্ডের শিকার হয়নি মঙ্গোলিয়া। ২০২৩ সালে স্পেনের কাছে আইসল অব ম্যান অলআউট হয়েছিলো ১০ রানে। এবার সেই রেকর্ডে ভাগ বসালো মঙ্গোলিয়া।

সিঙ্গাপুর মাত্র ৫ বলেই এই ১০ রানের বাধা টপকে যায়। যদিও একটি উইকেট হারাতে হয়েছিলো তাদেরকে। ৯ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

এ নিয়ে সিঙ্গাপুর বাছাই পর্বে খেলা তাদের দুটি ম্যাচেই জয় পেলো। মঙ্গোলিয়া চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরে রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে তলানীতে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের ১৭ বছর বয়সী লেগ স্পিনার হার্শা ভরদ্ধাজ মাত্র ৩ রান দিয়ে একাই নেন ৬ উইকেট। আয়ুস পুরি ২টি এবং ১টি করে উইকেট নেন রাহুল শেষাদ্রি এবং রমেশ কালিমুথু। ব্যাট করতে নেমে উইলিয়াম সিম্পসন ও রাউল শর্মা মিলে জয় নিয়ে মাঠ ছাড়েন।

হার্শা ভরদ্ধাজ টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং উপহার দেন। সিরজুল ইদ্রুস ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন চীনের বিপক্ষে। টি-টোয়েন্টির ইতিহাসে সেটাই ছিল সেরা বোলিং।

টি-টোয়েন্টির ইতিহাসে সর্বনিম্ন চারটি স্কোরের মধ্যে তিনটিরই লজ্জাজনক মালিক হলো মঙ্গোলিয়া। এর আগে এ বছরই মে মাসে জাপানের কাছে ১২ এবং গত আগস্টেই হংকংয়ের কাছ ১৭ রানে অলআউট হয়েছিলো তারা।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’