বিশ্বকাপে যাদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াবে আগামী বছরের ফেব্রুয়ারি ও মার্চে। ভারতে হতে যাওয়া এই টুর্নামেন্টে ৭ ফেব্রুয়ারী। এরই মধ্যে গ্রুপিং ও প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। উদ্বোধনী দিনে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লিটন কুমার দাসের দল।

২৮ জানুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। বৃহস্পতিবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই ২৮ জানুয়ারি আমরা বেঙ্গালুরুতে চলে যাবো। নামিবিয়া এবং আফগানিস্তানের সাথে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব।’

ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, ‘বিপিএলের মধ্যে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ১ জন ফিজিও সবসময়ই কাজ করবেন। যদি কারো ওয়ার্কলোড বেশি হয়ে যায়, বিসিবি ওই ফ্র‍্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হবে।’

বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়। পরে বাংলাদেশ গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে। প্রতিটি গ্রুপ পর্ব থেকে দুইটি করে দল সুপার এইটে জায়গা করে নেবে। তবে মূল লড়াইয়ের আগে বেঙ্গালুরুতে নামিবিয়া এবং আফগানিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান