বিশ্বকাপে কোয়ালিফাই করায় নীড়-ওয়াদিফার প্রশংসায় ক্রীড়া উপদেষ্টা

সম্প্রতি শ্রীলংকার কলম্বোতে হওয়া বিশ্বকাপ দাবা ও মহিলা বিশ্বকাপ দাবার বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ও মহিলা ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ। এই কীর্তি গড়ে দুজনই যোগ্যতা অর্জন করেছেন বিশ্বকাপ খেলার।

দেশে ফেরার পর দুই প্রতিভাবান দাবাড়ুতে নিজের দফতরে ডেকেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার দুপুরে নগর ভবনস্থ কার্যালয়ে মনন রেজা নীড় ও মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ দেখা করলে তাদের অভিনন্দন জানান ক্রীড়া উপদেষ্টা।

জোনালজয়ী দুই খেলোয়াড় ছাড়াও দেশের দুই গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু এ সময় উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা দুই দাবাড়ুর এ অসামান্য অর্জনের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের দাবা খেলার বিভিন্ন সমস্যা অবহিত করলে উপদেষ্টা ভবিষ্যতে সমাধানের আশ্বাস দেন।

বিশ্বকাপের জন্য এই দুই দাবাড়ুর অনুশীলনের বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। দাবা ফেডারেশনের পক্ষ হতে যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু ক্রীড়া উপদেষ্টাকে একটি স্মারক উপহার দেন।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি