ফারহানের গল্পে ঈদের নাটক, নায়িকা সাফা

দুটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে এই খবরে। একটি, সময়ের অন্যতম অভিনেতা মুশফিক আর ফারহানের গল্পে নির্মিত হয়েছে ঈদের এই বিশেষ নাটক, যার নাম ‘হাউ-কাউ’।অন্যটি, এই গল্পের প্রায় পুরোটাজুড়েই রয়েছে গরু-রহস্য!

এক লাইনে বলতে গেলে, প্রেমিকার পিছু ছুটছেন গল্পের নায়ক। আর নায়কের পেছনে ছুটতে দেখা যাবে একটা গরু!

মুশফিক আর ফারহানের এমন অদ্ভুত রহস্যময় প্রেমের গল্পে ঈদের বিশেষ এই নাটকের চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। নির্মাণ করেছেন পরাগ নিজেই। আর এতে মুশফিক আর ফারহান ছাড়াও অভিনয় করেছেন সাফা কবির, আরফান মৃধা শিবলু, জয়নাল জ্যাক প্রমুখ।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের সিনেমাটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার।

‘হাউ-কাউ’-এর গল্প প্রসঙ্গে আগামী কিছু বলতে নারাজ গল্পকার মুশফিক আর ফারহান। জানান, ‘গল্পটা ঈদের সারপ্রাইজ হিসেবে ভক্তদের জন্য তোলা থাক। ’

অন্যদিকে নির্মাতা একে পরাগ জানান, ‘এটা একটা প্রেমের গল্প। মফস্বল শহরের প্রেম। এক প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প। গল্পটাতে প্রেম আছে। প্রেমের জন্য পাগলামি আছে। দর্শকরা দেখে মজা পাবেন। ’  

‘হাউ-কাউ’ প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে ১৪টি বিশেষ নাটকের আয়োজন থাকছে সিএমভি’র ব্যানারে। যার সবগুলোই তারকাখচিত বড় বাজেটের প্রজেক্ট। চাঁদরাত থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এগুলো উন্মুক্ত হবে ধারাবাহিকভাবে।

  • Related Posts

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখাটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার…

    Continue reading
    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কার মধ্যেই নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে ৭…

    Continue reading

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    ঢাকাসহ কয়েক জেলায় ভূমিকম্প

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    লেবাননের রাজধানী বৈরুতে দফায় দফায় বিস্ফোরণ

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    সনদনির্ভর নয়, দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর জোর প্রধানমন্ত্রীর

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ‘শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না ইরান’

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বন্ধ

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ব্রুনো-এনদ্রিকের গোলে ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচে জয়

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে নাচবেন নোরা ফাতেহি

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    হাসির জাদুকর অভিনেতা সেলিম কুমার আর নেই

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স

    আমিরাতে ভিসা বন্ধে বিপাকে বাংলাদেশি ব্যবসায়ীরা, হুমকিতে রেমিট্যান্স