বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে শান্তির বার্তা দিলেন টম ক্রুজ

ফুটবল বিশ্বকাপের মাঠে এবার শুধু ফুটবলই নয়, ছিল হলিউড, সংগীত আর বৈশ্বিক বিনোদনেরও দারুণ মেলবন্ধন। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের সমাপনী আয়োজনে বিশেষ উপস্থিতির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন বিশ্বখ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজ।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালের আগে আয়োজিত জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানে তার উপস্থিতির বিষয়টি আগেই নিশ্চিত করেছিল ফিফা। তবে তিনি কোনো সংগীত পরিবেশন কিংবা নাচ করেননি।

বরং বিশেষ একটি মুহূর্তের দায়িত্ব পালন করেন এই জনপ্রিয় অভিনেতা।

ফাইনালের আগে মঞ্চে একে একে পারফর্ম করেন রবি উইলিয়ামস, লরা পাউসিনি ও নিকোল শেরজিঙ্গার।তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল অ্যান্থেম ‘ডিজায়ার’। এরপরই মঞ্চে আসেন টম ক্রুজ।

নিজের অ্যাকশনধর্মী ইমেজের বাইরে একেবারেই শান্ত ও সংযত ভঙ্গিতে হাতে মাইক্রোফোন তুলে নেন এই হলিউড অভিনেতা। স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে খেলা উপভোগ করা কোটি কোটি ফুটবলপ্রেমীর উদ্দেশে তিনি ঐক্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির বার্তা দেন।

টম ক্রুজ বলেন, ফুটবল এমন একটি খেলা, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমারেখা পেরিয়ে মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। তিনি সবাইকে শান্তি, সৌহার্দ্য এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এদিকে টম ক্রুজের এই বিশেষ উপস্থিতি সমাপনী অনুষ্ঠানকে আরও বর্ণিল করে তোলে। তার আগে ও পরে পারফর্ম করেন রবি উইলিয়ামস, সোয়ে লি, জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার আইশোস্পিড এবং মার্কিন সংগীতশিল্পী পোস্ট ম্যালোন।

তারকাখচিত এই আয়োজনের পরই মাঠে গড়ায় বহুল প্রতীক্ষিত আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর