বিয়ে করলেন ক্যানসার আক্রান্ত অভিনেত্রী হিনা খান

মরণব্যধি ক্যানসারের সঙ্গে লড়ছেন অভিনেত্রী হিনা খান। চলছিল কেমোথেরাপি। ক্যানসারের তৃতীয় ধাপে পৌঁছেও তার মনের জোর এতটুকু কমেনি। অসুস্থ শরীর নিয়ে হেঁটেছেন ব়্যাম্পে, ওমরাহ পালনে গেছেন মক্কা শরীফেও। এবার বিয়ে করলেন এই ভারতীয় অভিনেত্রী।

আজ (৪ জুন) বুধবার সামাজিক মাধ্যমে বিয়ে ঘোষণা দিয়েছেন অভিনেত্রী হিনা খান। পাত্র তারই দীর্ঘদিনের প্রেমিক কলকাতার রকি জয়সওয়াল। বিয়ের ঘোষণা দিয়ে হিনা লিখেছেন, ‘ভিন্ন দুই জগৎ থেকে আমরা ভালোবাসার এক মহাবিশ্ব গড়ে তুলেছি। আমাদের মধ্যকার ব্যবধানগুলো ম্লান হয়ে গেছে, আমাদের হৃদয় দুটি এক হয়েছে, জীবনের শেষপ্রান্তে তৈরি হল এমনই এক বন্ধন। আমরাই আমাদের ঘর, আমাদের আলো, আমাদের আশা। সব বাধা অতিক্রম করে আজ আমাদের প্রেমে পড়লো আইনি সিলমোহর। স্বামী-স্ত্রী হিসেবে আপনাদের দোয়া কামনা করছি।’

হিনা পরেছিলেন সবুজাভ শাড়ির সঙ্গে হালকা গোলাপি ওড়না। হাতে ছিল হীরার আংটি। রং মিলিয়ে রকিও পরেছিলেন পাঞ্জাবি। হিনার জীবনের সংকটময় সময়ে লড়াইয়ে সঙ্গী হিসেবে ছিলেন রকি। অনেক দিনের প্রেমে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ধর্ম। বন্ধু-স্বজনদের দ্বিধায় বিয়েটা করা হয়ে উঠছিল না তাদের। পরে আর দেরি করেননি এ জুটি।

গত ১৩ বছর ধরে প্রেম করছিলেন রকি ও হিনা। রকি পেশায় ব্যবসায়ী। ২০০৯ সালে ‘ইয়ে রিস্তা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিকের সেটে দুজনার পরিচয়। ধারাবাহিকটির প্রযোজক ছিলেন রকি। সেই থেকেই হিনার পাশে ছিলেন তিনি। ২০১১ সালে ‘বিগ বস’-এও দেখা গেছে রকিকে। জীবন ও ক্যারিয়ারের উত্থান-পতনের সঙ্গী ছিলেন। ক্যারিয়ার যাতে ক্ষতিগ্রস্থ না হয়, সে জন্য হিনাকে বিয়ের ব্যাপারে চাপও দেননি তিনি। ক্যানসার ধরা পড়ার পরও তাকে আগলে রেখেছেন রকি জয়সওয়াল। এবার বিয়েও করলেন প্রিয়তমাকে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প