ঘরের মাঠে হামজার অভিষেক ম্যাচে ভুটানকে হারালো বাংলাদেশ

বর্তমানে বাংলাদেশের ফুটবলের নাম আসলে সবার আগে আসে হামজা চৌধুরীর নামটা। দেশের ফুটবলে নতুন করে যে উম্মাদনা তৈরি হয়েছে, তার বড় একটা কারণ হচ্ছেন হামজা চৌধুরী। দেশের মাটিতে আজ (৪ জুন) প্রথমবার খেললেন সেই হামজা চৌধুরী। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তিনিও হতাশ করলেন না দর্শকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করে ঘরের মাঠে নিজের অভিষেক রাঙালেন হামজা, সেইসঙ্গে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় গোলটা আসে সোহেল রানার পা থেকে।

দীর্ঘ ৫৫ মাস পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। ঘরের মাঠে প্রথমবারের মতো খেললেন হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম। পুরোটা সময়জুড়ে দর্শকদের স্লোগানে মুখরিত ছিল গ্যালারি। 

জাতীয় স্টেডিয়ামে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে ম্যাচে সবার নজর ছিলো হামজা ও ফাহামেদুলে ওপরেই। তারা দুজন অবশ্য হতাশ করেননি সমর্থকদের। ম্যাচের ষষ্ঠ মিনিটে জামালের অ্যাসিস্ট থেকে গোল করে সমর্থকদের আনন্দে ভাসান হামজা চৌধুরী। বাংলাদেশের জার্সিতে প্রথম গোল তো বটেই, আন্তর্জাতিক ফুটবলেও এটা তার প্রথম গোল।

সবশেষ দেখায় গত বছরের সেপ্টেম্বরে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছিলো হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এ ম্যাচে তাদের হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষিক্ত হন হামজা চৌধুরী। আজ দেশের মাটিতে প্রথমবার খেলতে নেমেও তিনি ঝলক দেখিয়েছেন। আরও একবার হৃদয় জয় করলেন এই ফুটবলার।

আগের ম্যাচে ক্যাম্পে ডাক পেলেও স্কোয়াযে জায়গা হয়নি ফাহামেদুল ইসলামের। এ ম্যাচে অবশ্য তিনি শুরুর একাদশেই খেলেছেন। জাতীয় স্টেডিয়ামে নিজের জাত চিনিয়েছেন আরও একবার। তার গতি, ক্ষিপ্রতায় ফাহামেদুল দিয়েছেন তার সামর্থ্যের ইঙ্গিত। 

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। বলতে গেলে, প্রতিপক্ষ ভুটানকে তেমন একটা পাত্তাই দেয়নি হামজা-ফাহামেদুলরা। ২১তম মিনিটে নিজেদের অর্ধে তালগোল পাকিয়ে বল হারান তারিক। বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণে ওঠা ভুটানের কিংমা ওয়াংচুককে আটকাতে গিয়ে গড়বড় পাকিয়ে ফেলতে বসেছিলেন তপু বর্মনও। তবে দ্রুতই পরিস্থিতি সামাল দেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। 

৩০তম মিনিটে বাম দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় আক্রমণে ওঠেন রাকিব। তার পাস ধরে ফাহামিদুলকে বল বাড়ান কিরমানি। এই তরুণ ফরোয়ার্ডের শট বলের লাইনে থাকা গোলরক্ষক ফিস্ট করে ফেরান। এরপরই জামালের শট যায় পোস্টের অনেক বাইরে দিয়ে।

৬ মিনিট পর হামজার থ্রু পাস ধরে তাজের ক্রসে রাকিবের ফ্লিক ঠিকঠাক হয়নি। বল যায় জামালের পায়ে। ছোট বক্সের বাইরে থেকে অধিনায়কের শট ডিফেন্ডার এসি গাইয়েলতেসেনের গায়ে লেগে ব্লকড হয়। 

প্রথমার্ধে মাঠের বাইরে গিয়ে আর মাঠে নামেননি হামজা। জামালকেও আর মাঠে নামাননি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বাংলাদেশ। সোহেল রানার দূরপাল্লার শট ঠেকাতে পারেননি ভুটানের গোলরক্ষক।  

এরপর ৬০ মিনিটে ফাহামেদুল ইসলামকে তুলে মোহাম্মদ ফাহিমকে নামান কোচ কাবরেরা। আর রাকিব হোসেনের পরিবর্তে মাঠে নামান আল-আমিনকে। তার ৬ মিনিট পর তারিক কাজীকে তুলে নিয়ে মাঠে নামান শাকিল আহাদ তপুকে। 

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আভাস দিয়েছিলেন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ হামজা চৌধুরীকে খেলাবেন এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামকে কিছু সময়ের জন্য খেলাবেন। তবে দুজনই আজ শুরুর একাদশেই মাঠে নেমেছেন।

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১