বিয়ের আমেজ না কাটতেই পর্দায় রোমান্স, ভাইরাল বিজয়-রাশমিকার ভিডিও

বিয়ের রেশ এখনো কাটেনি। তার মাঝেই পর্দায় রোম্যান্সে মাতলেন নবদম্পতি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আলো-আঁধারিতে ঘেরা একটি ঘরে খুনসুটিতে মেতে ওঠা এই জুটির ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যায়, পাশাপাশি শুয়ে রয়েছেন দুজনে। কখনো রাশমিকার নাকে আলতো করে কামড় দিতে যাচ্ছেন বিজয়, আবার কখনো বিজয়ের বুকে মাথা রেখে হারিয়ে যাচ্ছেন রশ্মিকা। নবদম্পতির এই মিষ্টি মুহূর্ত যেন অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। রিয়েল লাইফে স্বামী-স্ত্রী, আর রিল লাইফে প্রেমিক-প্রেমিকা-এই দ্বৈত রসায়নেই মুগ্ধ দর্শক।

আসলে নতুন সিনেমা ‘রানাবলী’তে ফের জুটি বাঁধছেন তারা। সিনেমাটি পরিচালনা করছেন রাহুল সংকৃত্যায়ন। ইতিহাসভিত্তিক এই সিনেমার একটি গান সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ‘ও মেরে সজন’ শিরোনামের সেই গানেই ধরা পড়েছে বিজয়-রাশমিকার এই রোমান্টিক মুহূর্ত।

বিয়ের আমেজ না কাটতেই পর্দায় রোম্যান্স, ভাইরাল বিজয়-রাশমিকার ভিডিওবিয়ের পর আবারও জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-রাশমিকা

গানটির সুরকার জুটি অজয়-অতুল। কণ্ঠ দিয়েছেন শ্বেতা মোহন ও জাভেদ আলি। বিয়ের প্রস্তুতি দিয়ে শুরু হওয়া দৃশ্যায়নে দেখা যায় নবদম্পতির গৃহপ্রবেশ, তারপর ব্যস্ততার ফাঁকে একে অপরের আরও কাছাকাছি আসা।

এছাড়াও প্রকাশ করা হয়েছে ছবির একটি পোস্টার। দক্ষিণী ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন ‘বীরোশ’ জুটি। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে আলাদা উন্মাদনা।

উল্লেখ্য, এর আগেও একসঙ্গে কাজ করেছেন বিজয়-রাশমিকা। গীতগোবিন্দম ও ডিয়ার কমরেড সিনেমায় তাদের রসায়ন দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। শুটিং সেট থেকেই শুরু হয় বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে উদয়পুরে ঘনিষ্ঠ পরিসরে সাতপাকে বাঁধা পড়েন তারা।

বিয়ের পোশাক-গয়না নিয়ে যখন চলছে আলোচনা, ঠিক তখনই নতুন ছবির রোমান্টিক ভিডিও যেন বাড়তি চমক দিল অনুরাগীদের। বিয়ের আমেজ কাটতে না কাটতেই পর্দায় তাদের রোমান্স-সব মিলিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিজয়-রাশমিকা।

  • Related Posts

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহে বিরূপ প্রভাব পড়েছে। এতে দেশেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বেশি পরিমাণে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় করছেন বিভিন্ন যানের…

    Continue reading
    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত