বিমান বিধ্বস্ত নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এরই মধ্যে শতাধিক রোগীর শরীরে অপারেশন ও চিকিৎসার জন্য রক্ত প্রয়োজন হচ্ছে। অথচ পর্যাপ্ত রক্ত মজুত নেই। বিশেষ করে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি প্রয়োজন।

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা বারবার মাইকিং করে বলছেন, যারা রক্ত দেবেন, দয়া করে বার্ন ইউনিটের ৮ম তলায় চলে যান। নেগেটিভ গ্রুপের রক্ত এখন খুব বেশি প্রয়োজন।

আনসার সদস্য রেজাউল করিম বলেন, আহতদের চিকিৎসায় ডোনাররা সাড়া দিচ্ছেন। তবে আমাদের কাছে ভেতর থেকে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনারদের চাওয়া হচ্ছে। আমরাও মাইকে তাদের বিষয়ে বলছি। এখানে যাদের নেগেটিভ গ্রুপের ব্লাড আছে তারা ওপরে দ্রুত চলে যান।

ডোনার নিক্সন বলেন, আমি বি পজিটিভ গ্রুপের রক্ত দিতে যাই, কিন্তু সেখানে এবি পজিটিভ, এবি নেগেটিভ এবং ও নেগেটিভসহ সব নেগেটিভ গ্রুপের ব্লাডের সংকট দেখেছি।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, বাচ্চা, নারী ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ। তাদের বারবার রক্ত দিতে হচ্ছে। কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ গ্রুপের রক্ত প্রায় শেষ।

দগ্ধদের স্বজনরাও ছুটে যাচ্ছেন রক্ত দিতে। এক স্বজন বলেন, আমার রক্তের গ্রুপ মেলে না, আমি চাইলেও দিতে পারছি না। সবাইকে অনুরোধ করছি, যাদের নেগেটিভ গ্রুপ, দয়া করে এগিয়ে আসুন।

এ অবস্থায় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দ্রুত রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

রক্ত দিতে ইচ্ছুকরা সরাসরি বার্ন ইনস্টিটিউটের ৮ম তলায় যোগাযোগ করতে পারেন। অথবা হাসপাতাল কর্তৃপক্ষের হেল্প ডেস্কে নাম লেখাতে পারবেন।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা