বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অমিতাভের নায়িকার, ২১ বছর পর অভিযোগ দায়ের

দক্ষিণী অভিনেত্রী সৌন্দর্য ‘সূর্যবংশম’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজরে আসেন। প্রয়াত এই অভিনেত্রী সিনেমাটিতে অমিতাভ বচ্চনের বিপরীতে কাজ করেন। তবে তার হঠাৎ মৃত্যুতে স্থবির হয়ে পড়ে শোবিজ অঙ্গন। মৃত্যুর ২১ বছর পর দক্ষিণী অভিনেতার নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

২০০৪ সালের এপ্রিল মাসে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় সৌন্দর্যের। যে খবরে তোলপাড় সৃষ্টি হয়েছিল গোটা ভারতে। সে সময় তার মৃত্যুকে স্বাভাবিকভাবে নেয়নি অনেকে।

মৃত্যু নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। কারণ সেই বিমানেই ছিলেন তৎকালীন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী রাজশেখর রেড্ডি। এবার ২১ বছর বাদে দক্ষিণী সুন্দরীর মৃত্যুর জন্য কাঠগড়ায় তেলুগু সুপারস্টার মোহনবাবু।

সম্প্রতি অভিনেতা মোহনবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক সমাজকর্মী। যিনি খাম্মাম জেলার সত্যনারায়ণপুরম গ্রামের বাসিন্দা। সম্প্রতি ওই ব্যক্তি স্থানীয় থানায় পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন, কন্নড় অভিনেত্রী সৌন্দর্যর মৃত্যুর নেপথ্যে মোহনবাবুর ষড়যন্ত্র রয়েছে।

অভিযোগকারীর দাবি, বিমান দুর্ঘটনার আগে মোহনবাবু সৌন্দর্যকে তার জেলেপল্লীর ছয় একর জমির বিলাসবহুল গেস্ট হাউজ বিক্রি করার জন্য চাপ দিয়েছিলেন। যা মানতে নারাজ ছিলেন অভিনেত্রীর ভাই।

সৌন্দর্যর মৃত্যুর পর জোরপূর্বক ওই জমির দখল নেন মোহনবাবু।  থানায় অভিযোগ দায়ের হলেও, এখনও পর্যন্ত এ নিয়ে কোনও মামলা শুরু হয়নি। যে কারণে অভিনেত্রীর মৃত্যু নিয়ে ফের তদন্তের দাবি জানিয়েছেন সেই সমাজকর্মী।

প্রসঙ্গত, অভিনেত্রী সৌন্দর্য অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’ ছবিতে দারুণ অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন। ২০০৪ সালের ১৭ এপ্রিল বিমান দুর্ঘটনায় মারা যান সৌন্দর্য। সেই সময় তার বয়স হয়েছিল মাত্র ৩১ বছর। ওই প্রাইভেট বিমানে ছিলেন তার ভাইও। বিজেপি-র হয়ে করিমনগরে প্রচারে যাওয়ার সময় বিমানটি ভেঙে পড়ে। সৌন্দর্য সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়। দুর্ঘটনার পর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, ফলে সৌন্দর্যর দেহ পর্যন্ত উদ্ধার করা যায়নি।

২০০৩ সালে শ্রীধরকে বিয়ে করেন সৌন্দর্য। রাজনীতিতে নাম লেখান তিনি। দলের হয়ে প্রচারে অংশ নিতেই প্রাইভেট বিমানে চেপে রওনা দিয়েছিলেন। কিন্তু বেঙ্গালুরুর কাছে গাঁধী কৃষি বিজ্ঞান কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনার পর আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারিদিক। সেই আগুনের গ্রাস থেকে বেরিয়ে আসতে পারেননি কেউ। সৌন্দর্য, তার ভাই অমরনাথ, বিজেপি কর্মী রমেশ কদম এবং জয় ফিলিপস নামের পাইলট, সকলের দেহ পুড়ে ছাই হয়ে যায়। ফলে শনাক্তও করা যায়নি।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প